ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবকে নিয়ে কঠোর বিসিবি,ভেঙে দিয়েছেন ধৈর্যের বাঁধ
গুঞ্জন উঠেছে সাকিবকে নিয়ে কঠিন সিদ্ধান্ত আসতে পারে আজ। মূলত সমস্যাটা বেঁধেছে সাকিবের দক্ষিণ আফ্রিকা সিরিজের না খেলা নিয়ে। এর আগে সাকিবকে অনেকবার ছাড় দিয়েছে বিসিবি। সাকিবকে নিয়ে গণমাধ্যমে একমাত্র নাজমুল হাসান পাপন ছাড়া বিসিবির আর কোন ব্যক্তিকে সেভাবে কথা বলতে দেখা যায় না।
তবে এবার বিসিবির ধৈর্য্যের বাঁধ ভেঙে দিয়েছেন সাকিব আল হাসান। এর আগে একাধিকবার ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। খেলেননি অনেক গুরুত্বপূর্ণ সিরিজে। এমনকি দেশের খেলা বাদ দিয়ে আইপিএলেও খেলতে গিয়েছেন তিনি। এবারও দল পেলে হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে আইপিএল খেলার কথা ছিল সাকিব আল হাসানের।
এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির অনেক কর্মকর্তা। এমনকি বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন সাকিব যদি আইপিএলে দল পায় তাহলে তাকে হয়তো টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেয়া হতে পারে। কিন্তু শেষপর্যন্ত আইপিএলে দল পাননি সাকিব। আইপিএলে দল না পাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে থাকার কথা ছিল তার।
এমনকি তাকে দলে দেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। কিন্তু সাকিব জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকছেন না তিনি। যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা। সাকিবের এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
সেই তালিকায় যোগ হয়েছেন খালেদ মাহমুদ সুজন। এইতো কিছুদিন আগেই বিপিএলে একসাথে কাজ করেছেন তারা এই দুইজন। এরপর জাতীয় দলের ড্রেসিংরুমও তারা ভাগাভাগি করলেন।
অথচ পরিস্থিতি আজ এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে খালেদ মাহমুদ সাফ জানিয়ে দেন, ‘সাকিব খেলতে না চাইলে খেলবে না। আমাদের কোনো সমস্যা নেই। ওকে ছাড়াই তো আমরা নিউ জিল্যান্ডে টেস্ট জিতেছি। আই ডোন্ট কেয়ার।’
এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিবের না খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে জানা গেছে সাকিবের ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি। যা জানা যাবে আজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)