ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবিকে সরি বলেও শেষ রক্ষা হলো না সাকিবের
এদিকে, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাকিবের ওপর খেপেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, দেশের ক্রিকেটের প্রয়োজনে সিনিয়র ক্রিকেটারদের না পাওয়াটা দুঃখজনক। সাকিব ফিরলে তার সঙ্গে এ নিয়ে কথা বলা হবে। কারো জন্য বাংলাদেশের ক্রিকেট বসে থাকবে না। সুজন বলেন, সাকিব না খেললে না খেলুক৷ তবে সেটা স্পষ্ট করুক।
অন্যদিকে, সাকিব ইস্যু বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সাকিব আমাকে ফোন দিয়ে বলেছিল তার মন ভালো নেই। সে একটা বিরতি চায়। তখন আমি তাকে বলেছি, তুমি মাত্রই একটা সিরিজ শেষ করেছো। দুইদিন সময় নাও। তারপর আমাদেরকে জানাও।
সুজনের বক্তব্যের প্রসঙ্গে অপসের চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, একজন ক্রিকেটারের সঙ্গে যখন কেন্দ্রীয় চুক্তি করা হয়, তখন অবশ্যই সে খেলতে পারবে কিনা এটা দেখেই করা হয়। কিন্তু সাকিব তো এখন খেলতে পারবে না বলে বলছে। তবে কি সাকিবের বিষয়ে নতুন করে ভাবা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, দেখুন বিশ্বের সব দেশেই সিনিয়র ক্রিকেটারদের সম্মান দেওয়া হয়। আমরাও দেই এবং দেবো।
অন্যদিকে সব ফরম্যাটে খেলার জন্য লিখিত দিয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন ক্রিকেটাররা। শুধু সাকিব আল হাসান নন এ তালিকায় আছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদও! জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিনিয়র ক্রিকেটারদের এমন অপেশাদার সিদ্ধান্তে বোর্ড বিপাকে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সাকিব যদি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে না চায় তার জন্য লিখিত আবেদন করতে হবে বলে জানান পাপন।
সাকিব ইস্যুতে আর দোটানায় পড়তে চান না তিনি। গণমাধ্যমকে স্পষ্ট জানালেন, সাকিব যাই করুক লিখিত দিক।
এর আগে রোববার (৬ মার্চ) দুবাইয়ের উদ্দেশে দেশ ত্যাগ করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে কেন তিনি দলের বাইরে সে প্রশ্নের জবাবে সাকিব গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি এখন খেলার অবস্থাতে নেই।
এদিকে সাকিব ইস্যুতে সোমবার (৭ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি পাপন। সাকিব তাকে খেলবে জানিয়ে, বিশ্রামে যেতে চাওয়ায় অসন্তুষ্ট তিনি। তবে সাকিবকে দিতে চান পূর্ণ স্বাধীনতা। সেক্ষেত্রে টাইগার অলরাউন্ডারকে সব কিছু স্পষ্ট করতে হবে প্রথম থেকেই, কোনো সিরিজের মাঝখানে নয়। তবে মুখে এক কথা বলে, অন্যটা যাতে করতে না পারে সে জন্য তিনি সবকিছু চান লিখিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)