ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মন্তব্য পাল্টে সাইফউদ্দিন বললেন : ক্রিকেটাররা না থাকলে আপনাদের অস্তিত্ব থাকত না

২০২২ মার্চ ০৮ ২১:৫০:৩২

মন্তব্য পাল্টে সাইফউদ্দিন বললেন : ক্রিকেটাররা না থাকলে আপনাদের অস্তিত্ব থাকত না

এ কারণে মঙ্গলবার তাকে বিসিবিতে ডাকা হয়েছে। এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিসিবি। সেখানে ক্ষমা চাওয়ার পর সাইফুদ্দিন সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। বেশ আপত্তিকর বক্তব্য দিয়েছেন এই তরুণ ক্রিকেটার।

সাংবাদিকদের উদ্দেশ্য করে সাইফউদ্দিন বলেন, ‘আজকে ক্রিকেট বোর্ড, আমরা ক্রিকেটাররা যদি না থাকি তাহলে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা যদি দেশের বাইরে ট্যুর না করে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণ না করি, আপনারাও দেশের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারবেন না। আমাদের সতর্ক থাকতে হবে, আর আপনাদের পেশাদারিত্ব বাড়াতে হবে।’

এদিকে সাংবাদিকদের দোষারোপ করায় তার কাছে এনিয়ে ব্যাখ্যা চাইবে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান এই কথা, ‘আমরা তো এখন এটা (সাংবাদিকদের নিয়ে মন্তব্য) নতুন করে জানলাম। এটা তো আমরা জানতাম না। আমি উপর থেকে দেখলাম সে সাক্ষাৎকার দিচ্ছে। এটা তো আমি জানি না। তাকে জিজ্ঞেস করা হবে কেন এমন কথাটা বলল।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত