ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে নভেম্বর মাস

২০২২ মার্চ ০৮ ১৭:৪৬:১১

বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে নভেম্বর মাস

এদিকে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। ভারতের বিপক্ষে সেই সিরিজ নিয়েই নতুন তথ্য মিললো আজ। তথ্য দিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

রোববার দুপুরে স্থানীয় এক হোটেলে বিসিবির নতুন মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর ইসলাম টিটুর দেয়া মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে জালাল ইউনুস বলেন, ‘আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে ভারত দুই টেস্টের সঙ্গে তিনটি একদিনের ম্যাচও খেলতে পারে।’ জালাল যোগ করেন, ‘বিষয়টা একদম শতভাগ নিশ্চিত নয়। এটা আমাদের প্রস্তাব।

এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাতে রাজি হলেই দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে।’ সিরিজের সময়কাল নভেম্বর হলেও এখনো দিন-তারিখ ঠিক হয়নি। টেস্ট আগে না ওয়ানডে আগে এবং কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে – তাও এখনো চূড়ান্ত হয়নি। তবে বিসিবির প্রস্তাবে বিসিসিআই ওয়ানডে সিরিজ খেলতে রাজি হলেই সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করা হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত