ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেন ওয়ার্নের মেয়ের ‘আবেগঘন’ বার্তায় কাঁদছে ক্রিকেটবিশ্ব
বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না সামার ওয়ার্নের মেয়ে। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে বাবার কথাই বেশি মনে পড়ছে। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, অপেক্ষা করছি কেউ এসে আমাকে তুলে নিয়ে বলবে তুমি ঠিক আছো। এটা বাস্তব জীবন হতে পারে না। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে না।
তোমার নরম স্বরে ‘সবকিছু ঠিক হয়ে যাবে’ কথাটা আমি আর শুনবো না, এটা কোনোভাবেই হতে পারে না বাবা অথবা আমি তোমাকে নিয়ে কতটা গর্বিত, সাধারণভাবে বলা ‘শুভ রাত্রি’ কিংবা ‘শুভ সকাল, আমাদের সকালে দেখা হবে, তোমাকে ভালোবাসি…’
পৃথিবী তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার আগে আমরা ‘সামার অব ৬৯’ গানের ঘোরের ভেতরে ঢুকে গিয়েছিলাম আর আমি কাটাচ্ছিলাম জীবনের অন্যতম সেরা সময়। তুমি বলেছিলে ওই গানটা কত ভালোবাসো, তোমার হাসি কীভাবে পুরো ঘর আলোকিত করেছে সেটাও দেখেছি। নিজেরা এক অপরের দিকে তাকিয়ে হাসিও থামাতে পারছিলাম না।
তুমি আমাকে হাসিয়েছো বাবা। যদি জানতাম সেটাই শেষবারের মতো তোমার হাসি দেখা! আমি আবার ওই হাসিটা দেখার জন্য যেকোনো কিছু করতে পাারি, তোমার ওই কণ্ঠটা শোনার জন্যও। আরেকবার তোমার আদর পেতে, শেষবারের মতো তোমাকে দেখতেও আমি যেকোনো কিছু করতে পারবো।
যদি তোমার জীবনের শেষ মুহূর্তে, তোমার স্বর্গে যাত্রার ঠিক আগে, শেষ নিঃশ্বাস নেওয়ার সময় বলতে পারতাম সব ঠিক হয়ে যাবে। তোমার হাতটা ধরে যদি বলতে পারতাম তোমাকে কতটা ভালোবাসি!
আমি আমাদের সময়গুলোকে ফিরে পেতে যেকোনো কিছু করতে পারবো বাবা। আমাদের সময়কে লুট করা হয়েছে। আমি চাই আরেকটাবার তোমাকে ফিরে পেতে।
তুমি হয়তো বেঁচে নেই বাবা, কিন্তু সবসময় আমার হৃদয়ের মাঝখানে থাকবে। পৃথিবীতে থাকা অবধি আমি আমাদের স্মৃতিগুলো লালন করবো আর একদিন ফিরে আসবো তোমার কাছে।
আমি তোমাকে ভালোবাসি বাবা, সবসময় বাসবো, তুমি যেখানেই থাকো না আমার বাবা হিসেবেই থাকবে। তোমার ছোট্ট মেয়ের কাছ থেকে ভালোবাসা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি