ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যথেষ্ট হয়েছে এবার ফুলস্টপের সময় চলে এসেছে: সুজন
মঙ্গলবার মিরপুর হোম অব ক্রিকেটে খালেদ মাহমুদ বলেছেন, ‘এখন ফুলস্টপের সময় চলে এসেছে। যথেষ্ট হয়েছে। আপনি বিসিবিকে চালাতে পারেন না। চাইলেই কেউ বলতে পারে না যে আমি খেলব কিংবা খেলব না। কেউ যদি খেলতেই চায় তাহলে ঠিকমতো খেলতে হবে। যদি খেলতে না চায় তাহলে বলে দিতে হবে। যদি বিরতি চায়, তাহলে একবারে বিরতি নিক। কেউ তাকে আটকাবে না। প্রেসিডেন্টও বলতে চেয়েছিলেন এভাবে। হয়তো বা তিনি একটু আস্তে বলেছেন। আমি একটু জোরে।’
সাকিবকে নিজের সিদ্ধান্ত জানাতে বিসিবি দুই দিন সময় দিয়েছে। এখন বোর্ড তার সিদ্ধান্ত জানার অপেক্ষায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি নেবে বলেই জানালেন খালেদ মাহমুদ। তিনি বললেন, ‘নিশ্চিতভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি নেবে। বিসিবির প্রোডাক্ট ওরা। বিসিবি ওদের প্রোডাক্ট না। বিসিবি কোনো ব্যক্তির জন্য না। বিসিবির জন্যই ওরা। নিশ্চিতভাবেই ওরা বাংলাদেশ ক্রিকেটের মূল স্টেকহোল্ডার। কিন্তু এই স্টেকহোল্ডারের জন্য তো বিসিবির অনেক বিনিয়োগ ছিল। অনূধ্র্ব-১৪, ১৫, ১৭… তাদেরকে তৈরি করে তোলা, এই করা সেই করা।
তাদের পেছনে তো বিসিবি অনেক খরচ করেছে সেই সময়। ঠিক না! বিসিবি তো তাদের অভিভাবক। আমাদের সবার অভিভাবক বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আমরা কেউ না, তারাও না।’ আইপিএলে দল না পাওয়ায় সাকিবের হতাশা থাকতে পারে। মনে আঘাত লাগতে পারে। মানসিক বিপর্যয়ের সেটাও বড় কারণ হতে পারে বলে ধারণা খালেদ মাহমুদের, ‘শুধু সাকিব না, আমিও প্রত্যাশা করেছিলাম সে ভালো দামে আইপিএলে বিক্রি হবে। যে ফর্মে সে ছিল! আইপিএলে দলের সংখ্যাও বেড়েছে। খুবই অবাক হয়েছি যে সাকিবকে কেউ নেয়নি।
শুধু সাকিবের জন্য না বাংলাদেশের জন্যও লজ্জার যে দেশের সেরা ক্রিকেটাররা আইপিএলের মতো জায়গায় খেলতে পারছে না। সাকিবও মনে ব্যথা পেতে পারে। যদিও সে বলেছে, ‘‘নাহ সুজন ভাই আমি মনে ব্যথা পাইনি।’’ মনের কোনো একটা ব্যাথা থাকতে পারে। দারুণভাবে নিজেকে তৈরি করছিল।’ তিনি আরো বলেন, ‘হতে পারে আপনি যখন আইপিএলের মতো বড় জায়গায় যাওয়ার আশা করছেন কিন্তু শেষ পর্যন্ত যেতে পারছেন না।
মন খারাপ হতেই পারে। আমি মনে করি সে পেশাদার। খুব ভালোভাবে ফিরে আসবে। তারপরও সে খেলেছে। আফগানিস্তানের বিপক্ষে পারফরম্যান্সে আমি একদমই খুশি না। ছিটেফোটাও খেলতে পারেনি।’ ‘সাকিবকে যেহেতু দুদিনের সময় দেওয়া হয়েছে। সে আসুক। কথা বলুক। তারপর সিদ্ধান্ত নেব। আশা করছি সে যাবে। কারণ সাকিব যাওয়া না যাওয়ার মধ্যে পার্থক্য আছে।’- যোগ করেন খালেদ মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)