ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
উত্তেজনা চরম পর্যায়ে : বাংলাদেশ সিরিজ নাকি আইপিএল যাকে বেছে নিচ্ছে দ:আফ্রিকার ক্রিকেটাররা
এই সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেটারদের। ১৮ মার্চ থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ১২শে এপ্রিল শেষ হচ্ছে। এই দুটি লিগ শেষ করার পর, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ১৬ এপ্রিল আইপিএলে যোগ দিতে হবে। ফলে তিনি একাধিক ম্যাচ খেলতে পারবেন না।
তাই আইপিএলের আসন্ন মৌসুমের জন্য এ বিষয়ে ক্রিকেটারদের স্বাধীনতা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আইপিএল খেলবেন নাকি বাংলাদেশ সিরিজ খেলবেন- সে বিষয়ে ক্রিকেটাররাই নেবেন সিদ্ধান্ত। যেকোনো সিদ্ধান্তই মেনে নেবে ক্রিকেট বোর্ড।
তাই আগেভাগেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছিল আইপিএল কর্তৃপক্ষ, তারা যেন তারকা ক্রিকেটারদেরকে আইপিএল শুরুর আগেই ছেড়ে দেয়। সেই অনুযায়ী, জাতীয় দল নাকি আইপিএল- এই প্রশ্নের উত্তর খেলোয়াড়দেরই নিতে বলছে দক্ষিণ আফ্রিকান বোর্ড।
এবারের আইপিএলে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ১১ জন খেলোয়াড়। যেখানে আছেন টেস্ট দলের ৬ নিয়মিত সদস্য এবং ওয়ানডে দলের তিনজন। ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাবে ২৩ মার্চ। তাই ওয়ানডে ক্রিকেটারদের আইপিএল খেলতে সমস্যা হবে না।
কিন্তু টেস্ট দলে থাকা কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, ডোয়াইন প্রিটোরিয়াস, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেনদেরই হবে মূল সমস্যা। তাদেরই সিদ্ধান্ত নিতে হবে, জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজ খেলবেন নাকি কোটি টাকার আইপিএলে।
আর এই অবস্থাকে টেস্ট দলের অধিনায়ক ডিন এলগার উল্লেখ করছেন লিটমাস টেস্ট হিসেবে।পাশাপাশি এটিও মনে করিয়ে দিয়েছেন, জাতীয় দলে খেলার কারণেই আইপিএলে দলে পেয়েছেন তারা, আইপিএল খেলে জাতীয় দলে আসেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)