ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লো ফারজানা

২০২২ মার্চ ০৮ ১০:৩৯:৩১

নারী বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লো ফারজানা

ওয়ানডে বিশ্বকাপের অভিষেকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। সেই ম্যাচে ৩২ রানের হার দেখেছিল বাংলাদেশ। ওপেনিং করতে নেমে সে ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রান করেছিলেন শারমীন আক্তার।

প্রথম ম্যাচে টাইগ্রেসদের পক্ষে কেউ ফিফটি স্পর্শ করতে না পারলেও ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সে আক্ষেপ কাটায় ফারজানা। কিউইদের পক্ষে ৬৩ বলে ১ চারে ৫২ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। এটি ফারজানার ৮ম ওয়ানডে ফিফটি। বিশ্বকাপে নিজের এবং দলের জন্য প্রথম।

ওপেনিংয়ে নেমে প্রথম উইকেট জুটিতে আরেক ওপেনার শামীমাকে নিয়ে ৫৯ রানের জুটিও গড়েছিলেন ফারজানা। শেষদিকে দলের স্কোর বাড়ানোর তাড়ায় রান আউট হয়ে ফেরেন এই ব্যাটার।

ফারজানা ফিফটি করলেও দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান তোলে টাইগ্রেসরা। জবাবে ব্যাট করছে নিউজিল্যান্ড।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত