ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবি এমন সিদ্ধান্ত নেবে, যা কারো পছন্দ হবে না: পাপন
বিসিবি তাকে এরই মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দুদিন সময় বেধে দিয়েছে। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবের হঠাৎ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিন শুধু সাকিব নয় তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন তিনি।
মাহমুদউল্লাহ জিম্বাবুয়ে সফরে হুট করে টেস্ট থেকে অবসর নেন। আর তামিম ইকবাল দীর্ঘদিন টি–টোয়েন্টি খেলছেন না। এবার স্কোয়াড ঘোষণার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ক্রিকেটারদের এমন আচরণ মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি।
তিনি বলেছেন, ‘রিয়াদেরটা পুরোপুরি অগ্রহণযোগ্য। সে আমার বাসায় এসেছিল। তামিম আলাপ করে নিয়েছে। সে খেলতে চায় না। সাকিবের ব্যাপারটা একেবারেই নতুন। টেস্টে জানতাম, ওয়ানডে নতুন। ও যদি খেলতেই না চায়, তাহলে তো কিছু বলার নেই।’
বিসিবি এমন সিদ্ধান্ত নেবে যেটা কারো পছন্দ হবে না, এমনটাই মনে করেন তিনি। পাপন বলেন, ‘এই টেস্ট খেলব, ওই টেস্ট খেলব না, তা তো হতে পারে না…ওর যদি খেলতেই ভালো না লাগে, তাহলে তো কিছু বলার নেই। যাদের আমরা এত ভালোবাসি, তাদের প্রতি এখনো নমনীয় আছি। কিন্তু ওদের পেশাদার হতে হবে। তা না হলে একটা সময় আসবে, যখন আমাদের মতো সিদ্ধান্ত নিতে হবে। তখন কারও তা পছন্দ হবে না।’
সাকিব কোনো সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলে বিসিবি সেটা মেনে নেবে, কিন্তু সাকিবকে যদি বাদ দেয়া হয় তাহলে এটা সবাই ভালোভাবে নেবে না বলেও মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সাকিব যদি কোনো সিরিজে না যায়, কেউ কিছু বলবে না। আপনারা কেউ কিছু বলবেন না। কিন্তু সাকিবকে যদি কোনো সিরিজ থেকে বাদ দিই, তখন কী হবে? তখন আপনারা বোর্ডের বিপক্ষে যে হুলুস্থুলটা বাধাবেন, চিন্তা করে দেখেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)