ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্ব : গত ১৪ বছর পর আবারও একই দৃশ্য দেখলো
তরতাজা সবুজ ঘাসের মাঝে এক টুকরো দ্বীপ হয়ে ছিল সাদা ২২ গজের উইকেট। এমন উইকেটে মাত্র একজন স্পিনার নিয়ে নামায় বিশ্লেষকদের সমালোচনাও ধেয়ে গেছে অস্ট্রেলিয়া দলের থিঙ্কট্যাংকের দিকে। কিন্তু যে উইকেটে চার দিনে মাত্র ১১ উইকেটের পতন হয়, সে উইকেটে এক স্পিনার নিলেই কি আর দুই স্পিনার নিলেই-বা কি!
রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেও পুরো ওভার খেলা হয়নি। আগের দিনের বৃষ্টির কারণে আজ প্রথম সেশনে একটি বলও করা যায়নি। তৃতীয় দিনে দুর্দান্ত ইতিবাচক খেলা অস্ট্রেলিয়ার রান তোলার গতি কমে গেছে আজ। দিনের ৬৪ ওভারে মাত্র ১৭৮ রান এসেছে। তাতে ৭ উইকেটে ৪৪৯ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। এখনো ২৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডি টেস্টে কোনো দল জয়ের দেখা পাবে, এই সম্ভাবনা এখন প্রায় শূন্যের কাছাকাছি।
তৃতীয় দিনে হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন উসমান খাজা। পাকিস্তানের মাঠে নিজের প্রথম ইনিংসে শতকের কীর্তি থেকে ৩ রান দূরে থেমেছেন এই ওপেনার। আজ চতুর্থ দিনে সে হতাশা পেয়ে বসল টেস্টের ১ নম্বর ব্যাটসম্যান মারনাস লাবুশেন ও সাবেক ১ নম্বর স্টিভ স্মিথকে।
গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান দুপুরের পর নামার সুযোগ পেয়েছেন। ৬৯ রানে থাকা লাবুশেন আর ২১ রান যোগ করেই ফিরেছেন। শাহিন আফ্রিদির বলে দারণ এক ক্যাচে আবদুল্লাহ শফিক পাকিস্তানকে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন।
অ্যাশেজে দারুণ ফর্মে থাকা ট্রাভিস হেড অবশ্য মাত্র ৮ রান করেই বিদায় নিয়েছেন। তবে স্টিভ স্মিথ পঞ্চম উইকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে ৮১ রানের জুটিতে ম্যাচ নিয়ে সৃষ্ট হওয়া উত্তেজনা শেষ করে দিয়েছেন। চা–বিরতির পর শতকের সম্ভাবনা জাগিয়ে স্মিথও (৭৮) ফিরে গেছেন। তবে এর আগেই বহুদিন পর একটি কীর্তি করে ফেলেছে অস্ট্রেলিয়া। ২০০৮ সালের দিল্লি টেস্টের পর এই প্রথম সফরে অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যানই ৫০ ছাড়িয়েছেন।
শাহিন আফ্রিদি ও নাসিম শাহ গতি ও বাউন্স দিয়ে চেষ্টা করেছেন। কিন্তু নোমান আলীর নেতিবাচক বোলিংই পুরস্কার পেয়েছে। এই বাঁহাতি স্পিনার লেগ স্টাম্পের বাইরে টানা বল করে গেছেন। তাঁকে সুইপ করতে গিয়ে আউট হয়েছেন গ্রিন (৪৮)। একটু পর সুইপের চেষ্টাতেই বিদায় নিয়েছেন স্মিথ।
পাকিস্তান এরপরও অস্ট্রেলিয়ার ইনিংস গুটাতে পারেনি। অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক মিলে ১১ ওভার কাটিয়ে দিয়েছেন। খেলা শেষ হওয়ার তিন ওভার আগে ক্যারির (১৯) বিদায়ের পর দিন পার করার দায়িত্ব নিয়েছেন স্টার্ক (১২*) ও অধিনায়ক প্যাট কামিন্স (৪*)। ১০৭ রান দিয়ে ৪ উইকেট পাওয়া নোমানই এখন পর্যন্ত সবচেয়ে সফল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)