ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেছে বেছে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব, ক্যারিয়ার নিয়ে দিলেন আরও কিছু ইঙ্গিত
আমি যখন ক্রিকেট উপভোগ করতে পারিনা তখন এটা আমার জন্য খুবই দুঃখজনক। এবং আমি কখনোই এরকম পরিস্থিতিতে পড়তে চাই না। পারফরম্যান্স খারাপ কিংবা ভালো হতেই পারে তবে আমার বর্তমান যে অবস্থা আমি ক্রিকেট খেলার জন্য মানসিকভাবে পুরোপুরি ফিট নই। ফলে আমি এখন ক্রিকেট খেললে এটা আমার টিমমেটদের সাথে এবং দেশের সাথে গাদ্দারী করার মতো হবে"। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাদ দিতে চাচ্ছেন কিনা সাংবাদিকের করা এ প্রশ্নে সাকিব বলেন"ওয়ানডে কিংবা টেস্ট বড় কথা নয় বর্তমানে আমি ক্রিকেট খেলার জন্য পুরোপুরি ফিট নই।
হয়তো দশ-পনের দিনের বিরতিতে আমি অনেক বেশি চাঙ্গা হয়ে উঠব পরে হয়তোবা টেস্ট সিরিজ খেলতে পারি। আবার হয়তো আমার আরো লম্বা বিরতি ও লাগতে পারে। ফলে কয়েকদিন পরে আমি কেমন অনুভব করব তা আমি আপনাকে এখন সঠিক বলতে পারছিনা"। শ্রীলঙ্কা সিরিজে সাকিবকে পাওয়া যাবে কিনা এ প্রশ্নেরও কোন যথার্থ উত্তর দেয়নি সাকিব। দুই মাস পরে তার মনস্তাত্ত্বিক অবস্থা কেমন থাকবে সেটার উপর নির্ভর করবে শ্রীলঙ্কা সিরিজে সাকিবকে পাওয়া কিংবা না পাওয়া। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হয়তোবা বেশ লম্বা বিরতি দিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেওয়া নতুন কিছু নয়। কিছু সময় আগেই ইংল্যান্ডের বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন।
ফলে সাকিবের প্রয়োজন পড়লে তিনিও নিতেই পারেন। তবে বিশ্লেষণ করলে দেখা যায় যে বেশ কিছু সময় ধরেই বেছে বেছে ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। বিশেষ করে টেস্ট ক্রিকেট সম্প্রতি পাঁচ বছরে ২১ টি টেস্ট ম্যাচ বাদ দিয়েছেন সাকিব। বাংলাদেশের মতো কম টেস্ট খেলা একটি দেশের হয়ে ২১ টি টেস্ট ম্যাচ বাদ দেওয়া নিঃসন্দেহে বিরাট ব্যাপার। প্রশ্ন আসতে পারে খুব শীঘ্রই কি কোন নির্দিষ্ট ফরম্যাট থেকে সাকিবের অবসরের ঘোষণা আসতে পারে?
ঘোষণা আসার সম্ভাবনাটাই বেশি হয়তো আর খুব বেশিদিন একসাথে তিন ফরম্যাট খেলবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। কয়দিনের বিরতিতে যাচ্ছেন সুস্পষ্টভাবে তেমন কিছুই বলেননি সাকিব। তবে সাকিবের এই কার্যক্রমগুলো নিশ্চিতভাবে ইঙ্গিত দিচ্ছে যে এখন থেকে সাকিবকে ছাড়াই অনেক সিরিজ খেলার প্রস্তুতি নিয়ে রাখতে হবে টাইগারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)