ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলে দল পেলে কি সাকিব মানসিক বিপর্যস্ত থাকত,কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন: পাপন
তবে দেশ ছাড়ার আগে সাকিব বলে যান আফগানিস্তান সিরিজ মোটেই উপভোগ করেননি তিনি। মানসিক ভাবে বিপর্যস্ত সাকিবের মন টানছে না দক্ষিণ আফ্রিকায় খেলতে। তাই ক্রিকেট থেকে কিছুদিন ছুটি চান তিনি।
“দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে যেটা বলতে হয়…মানসিক ও শারীরিক যে অবস্থায় আছি আমার কাছে মনে হয় না আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব খুব একটা। এই কারণে আমার মনে হয়, যদি আমি একটা বিরতি পাই, আমি যদি ওই আগ্রহটা ফিরে পাই তাহলে আমার খেলাটা সহজ হবে। কারণ আফগানিস্তান সিরিজে আমার কাছে মনে হয়েছে আমি একজন যাত্রী যেটা হয়ে আমি কখনোই থাকতে চাই না। আমি খেলাটা একদমই উপভোগ করতে পারিনি।”
এর আগে বিসিবিকে দেয়া চিঠিতে জানানো হয়েছিল, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের সময় আইপিএল থাকায় এই সময়টায় ছুটি নিতে চান। তবে আইপিএলে দল না পাওয়ায় সাকিব বিসিবি প্রধান নাজমুল হাসানকে জানান, খেলতে সমস্যা নেই দক্ষিণ আফ্রিকায়।
এখন হুট করেই আবার দক্ষিণ আফ্রিকা সফরে না যেতে চাওয়ায় চটেছেন পাপন। সোমবার গণমাধ্যমে জানিয়েছেন, “মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিলো কেন? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে বলতো আমি আইপিএলও খেলবো না। ধরেন আইপিএলেও নেয়া হলো। তখন কি বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত! জিনিসটি আমার মাথায়ই ঢুকছে না।”
সাকিব আফগানিস্তান সিরিজ উপভোগ করেননি ইস্যুতে পাপন বলেছেন, “তার যদি অফ ফর্ম থাকে, খেলতে ইচ্ছে না করে তাহলে সে বলতো খেলবো না। সমস্যাটা কোথায়? তাহলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি ইনজয় করিনি। আগ্রহ নেই, মোটিভেশন নাই। এগুলা না থাকলে খেলছো কেন? তো আমাদেরকে বলো। কাউকে না কাউকে বলতে তো হবে। যে আমার এখন খেলার প্রতি কোনো আগ্রহ নেই। খেলো না। বলে খেলবে, এরপর এমন মন্তব্য করবে। এটা তো কোনোভাবে হতে পারে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)