ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দলের বাইরে থাকা সাইফুদ্দিন গুরুত্বর অভিযোগ তুললেন টিম ম্যানেজমেন্টের উপর
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ বাংলাদেশের হয়ে ম্যাচ খেলেছিলেন সাইফুদ্দিন। গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের পর বাংলাদেশ বেশ কয়েকটি সিরিজ খেলেছে। কিন্তু চোটের কারণে দলে ছিলেন না সাইফুদ্দিন।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলার সুযোগ পাননি এই অলরাউন্ডার। যদিও একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। কিন্তু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় তা আর হয়নি।
এরপর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। তবে জাতীয় দলের বাইরে থাকায় একাই অনুশীলন করতে হয়েছে তাকে। এমনকি উপযুক্ত উইকেটের অভাবে কংক্রিকেটের উইকেটে অনুশীলন করেছেন তিনি। তার অভিযোগ, এই সময়ে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।
সাইফুদ্দিন বলেন, 'শেষ সাড়ে পাঁচ মাস আমি মাঠের বাইরে ছিলাম, জাতীয় দলের কোচিং (প্যানেল), (টিম) ম্যানেজমেন্ট কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। শেষ চার মাস উইকেটে ব্যাটিং করতে পারিনি, কংক্রিটে ব্যাটিং করেছি।'
আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। যেখানে আবাহনীর হয়ে খেলবেন সাইফুদ্দিন। এই টুর্নামেন্টের সপ্তাহখানেক বাকি থাকতেই অনুশীলনে নেমে পড়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। যদিও এখনও নিজের সেরাটা দিয়ে বোলিং করতে পারছেন না। তবে তিনি আশাবাদী, টুর্নামেন্টের শুরু থেকেই শতভাগ দিয়ে বোলিং করতে পারবেন।
এ প্রসঙ্গে সাইফুদ্দিন বলেন, 'কালকে থেকে আবাহনীর দলগত অনুশীলন, তো একদিন আগে এসে কিছুটা প্রস্তুতি নেয়া, উইকেটের সঙ্গে, বোলিং করে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে, ১৫ তারিখে প্রথম ম্যাচ দিয়ে মাঠে নামবো। গত দুই সপ্তাহ ধরে বোলিং করছি, অল্প অল্প করে ছন্দে ফেরার চেষ্টা করছি। আজকেও বোলিং করেছি, হয়তো ৬০-৭০ শতাংশ শক্তি দিয়ে করতে পেরেছি। ইশাল্লাহ হাতে আরও এক সপ্তাহ সময় আছে, তো চেষ্টা করবো যাতে ১০০ শতাংশ দিয়ে শুরু করতে পারি।'বেড়ে গেল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)