ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ সিরিজের কারনে বড় দু:সংবাদ পেলো আইপিএলের দলগুলো
আসন্ন আইপিএলের সময়ও বড় সমস্যায় পড়তে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২২। তার আগে ১৭ মার্চ থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে নামবে প্রোটিয়ারা।
এবারের আইপিএলে দক্ষিণ আফ্রিকা দলের ১১ জন ক্রিকেটার দল পেয়েছেন নিলামে। তাই স্বাভাবিক ভাবেই বাংলাদেশ সিরিজে বিপদে পড়তে যাচ্ছে দলটি।
তবে আইপিএলে সুযোগ পাওয়া প্রোটিয়া ক্রিকেটারদের আইপিএলে খেলতে বাধা দিবে না বলেও জানিয়ে দিয়েছে প্রোটিয়া ক্রিকেট। তবে আইপিএল নাকি দেশের হয়ে খেলা, এমন একটা পরীক্ষাও দিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড।
শেষ পর্যন্ত দেশ প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে কী না ক্রিকেটাররা সেটা দেখার বিষয়। তার আগে দলটির অধিনায়ক ডিন এলগার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, দেশের হয়ে খেলতে সতীর্থদের উৎসাহিত করতে।
এলগারের ভাষ্য মতে, ‘ক্রিকেটারদের জন্য এটা খুবই কঠিন। যদিও এর মাধ্যমে বোঝা যাবে একজন ক্রিকেটার দেশের প্রতি কতটা আনুগত্য। যারা দেশের খেলা বাদ দিয়ে আইপিএলে খেলতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাদের বোঝা উচিত, দেশের হয়ে খেলেই তারা আজ আইপিএলে সুযোগ পেয়েছে। তাদের বোঝা উচিত, আইপিএল তাদের জাতীয় দলে সুযোগ করে দেয়নি।’
যদিও এলগার আইপিএলকে গুরুত্বহীন মনে করেন না। তিনি মনে করেন, আইপিএলে সুযোগ পাওয়া অনেক বড় ব্যপার তবে, দেশের খেলা শেষ করে আইপিএল খেলতে তো বাধা নেই।
‘আইপিএলকে আমি কোনোভাবেই ছোট করছি না। আমি এটাও চাই না, কেউ আইপিএল মিস করুক। কিন্তু আমার কাছে দেশের খেলাটাই সবকিছুর আগে। যারা আইপিএলে সুযোগ পেয়েছে তাদের মনে রাখা উচিত, দেশের দায়িত্ব অনেক বড় আইপিএলের চেয়ে।’
এলগারের ভয় দেশের মাটিতে পূর্ণ শক্তির দল পাওয়া নিয়ে। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পূর্ণ শক্তির দল ছাড়া নামতে চান না প্রোটিয়া অধিনায়ক।
‘আমি যদি আমার দলের কাউকেই না পাই তাহলে খেলাটা খুব কঠিন হয়ে যাবে। প্রতিপক্ষ যে-ই হোক আমি সেরা দল ছাড়া মাঠে নামতে পারি না। যদি দলের সেরা খেলোয়াড়দের না পাওয়া যায় তাহলে বোর্ডের ভাবা উচিত ব্যাপারটি নিয়ে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)