ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজেদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ:বাংলাদেশের অধিনায়ক
একটা সময় চারপাশ ঘোলাটে হয়ে আসছিলো। টিভি ধারাভাষ্যেও এমন কথা বলছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। তবে ম্যাচ বন্ধ করেননি ম্যাচ অফিসিয়ালসরা। এমন ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলিংয়ের সময় দলের ক্রিকেটারদের নিয়ে দুর্ভাবনায় ছিলেন তিনি। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, যাদের নিয়ে লড়াই করতে হবে তাদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘ফিল্ডারদের নিরাপদে ম্যাচ শেষ করা নিয়ে দুর্ভাবনায় ছিলাম আমি। কারণ আরও ৫টি ম্যাচ বাকি আছে। আমার খেলোয়াড়রা যদি নিরাপদ থাকে, তাহলেই বাকি ম্যাচগুলো খেলতে পারব। লড়াইটা করব যাদের নিয়ে, তাদের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
‘এখন আপনারা বলতে পারেন যে এটা অজুহাত, কারণ প্রথম ইনিংসেও বৃষ্টি ছিল। কিন্তু আসলে তা নয়। প্রথম ইনিংসে বৃষ্টির জোর এত ছিল না, আমাদের ব্যাটিংয়ে সময় কন্ডিশন তুলনামূলক ভালো ছিল। আমাদের বোলিং-ফিল্ডিংয়ের সময় বৃষ্টি অনেক ভারী ছিল। ক্রিকেটারদের নিরাপত্তা আমাদের ভাবতে হবে। বিশ্বকাপের পরও অনেক খেলা আছে আমাদের।’
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার শামীমা সুলতানা এবং ফারজানা হক পিঙ্কি উদ্বোধনী জুটিতে ৫৯ রান করেছিলেন। ৩৩ রানে শামীমা ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ফারজানা। মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটাররা সেভাবে নিজেদের মেলে ধরতে না পারায় ১৪০ রানের পুঁজি পায় বাংলাদেশ।
সুজি বেটস এবং অ্যামিলিয়া কেরের দারুণ ব্যাটিংয়ে ৯ উইকেটে হারে টাইগ্রেসরা। যদিও ম্যাচ জেতার জন্য যথেষ্ট রান হয়েছিল বলে মনে করেন জ্যোতি। এমন পুঁজি নিয়েও ম্যাচ হারের পর কন্ডিশনকে দুষলেন বাংলাদেশের অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে খেলার মতো উপযুক্ত আবহাওয়া ছিল না বলে মনে করেন তিনি। বৃষ্টিতে বোলিং এবং ফিল্ডিং করার কতটা কষ্টসাধ্য ছিল সেটাও জানিয়েছেন জ্যোতি।
তিনি বলেন, ‘সংগ্রহ যা ছিল বোর্ডে, তা খুবই ভালো ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে চিত্র পুরো ভিন্ন ছিল। বৃষ্টি ছিল অনেক বেশি ও আবহাওয়ার অবস্থা খেলার উপযুক্ত ছিল না। তবু আমরা খেলেছি। বোলাররা গ্রিপ করতে সমস্যা অনুভব করেছে। আউটফিল্ডে যারা ফিল্ডিং করেছে, এত বৃষ্টি হচ্ছিল যে বল দেখতেও কষ্ট হচ্ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)