ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘৬’ মাস নয়, যতদিন টেস্ট থেকে বিরতি চেয়েছিলেন সাকিব
বিশ্বকাপের প্রস্তুতির জন্যই সাকিব টেস্ট থেকে আপাতত নিজেকে সরিয়ে রাখতে চান। তাই বোর্ডের কাছে পাঠানো চিঠিতে ৬ মাস নয়, ৯ মাসের ছুটি চাওয়া হয়েছিল। সাকিব বলেন, ‘চিঠিতে আমার চাওয়া ছুটিটা ৬ মাসের ছিল না। আমি বলেছিলাম এই বছরের নভেম্বর পর্যন্ত, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ খেলব না।
আমি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে চেয়েছিলাম। যেহেতু পর পর দুই বছর দুটি বিশ্বকাপ আছে, আমি সাদা বলে মনোযোগ দিতে চাই। আমার মনে হচ্ছিল এই দুটি বিশ্বকাপে আমাদের বড় কিছু করা সম্ভব। তাই এই দুটি বিশ্বকাপেই মনোযোগ দিতে চাচ্ছিলাম।’
তবে এই বিরতি বা ছুটি চাওয়া যে টেস্টে অনীহা নয়, এমন ইঙ্গিত করে সাকিব বলেন, ‘এর মানে এই না যে আমি টেস্ট ক্রিকেট একদমই ছেড়ে দিতে চেয়েছি। যেহেতু টেস্ট ক্রিকেটে দলের একটা ভারসাম্য তৈরি হয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় যদি সাদা বলে মনোযোগ দেই, বয়স, ফিজিক্যাল ফিটনেস, সব কিছু মিলিয়ে আমি হয়ত আরও ভালো করতে পারতাম।’
সাকিবের চাওয়া, তিনি কোন সিরিজে খেলবেন আর কোন সিরিজে খেলবেন তা যেন আগেই আলোচনার মাধ্যমে ঠিক করে রাখা যায়। তিনি জানান, ‘আমি জানি না আমার সামনে কী আছে। সিরিজ বাই সিরিজ পরিকল্পনা কঠিন। আমি যদি পুরো বছরের পরিকল্পনা জেনে যাই, আমার জন্য সেটা ভালো হবে।
আমার পরিবারের পরিকল্পনা, ব্যক্তিগত পরিকল্পনা কিংবা যেকোনো কিছুর জন্যই ভালো হবে। এগুলো আসলে স্পষ্ট থাকাটা জরুরী। চিঠিটায় অবশ্যই ৬ মাসের ছুটি চাওয়া হয়নি। যদি আপনারা চিঠিটা দেখেন তাহলে দেখবেন যে ২২ নভেম্বর না এমন কিছু ছিল, বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)