ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাদেজাকে নিয়ে বাজি ধরছেন রোহিত শর্মা

২০২২ মার্চ ০৭ ১২:২৬:৪৪

জাদেজাকে নিয়ে বাজি ধরছেন রোহিত শর্মা

শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়। জাদেজা নেন পাঁচ উইকেট। সফরকারীরা তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৭৮ রানে। সেই ইনিংসে বাঁহাতি স্পিনে আরও চার উইকেট নেন জাদেজা। তবে রোহিতের কাছে এবার জাদেজার ব্যাটিং পারফরম্যান্সই গুরুত্ব পেয়েছে বেশি।

রোহিত বলেন, 'অধিনায়ক হিসেবে জাদেজাকে ব্যাটিংয়ে আমি আরও ব্যবহার করতে চাই। আমরা তার বোলিং কিংবা ফিল্ডিং সম্পর্কে জানি। সে অবশ্যই সেরা অলরাউন্ডারদের একজন। ব্যাট হাতে ১৭৫ রান করা কিংবা বল হাতে ৯ উইকেট নেয়া- সে আসলেই প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে।'

'এর আগেও দেশে যখন খেলেছি, সে নিচের দিকে অনেক রান করত, গুরুত্বপূর্ণ উইকেটও নিত। প্রতি ম্যাচেই সে নতুন মাত্রা যোগাড় করছে। সে ক্ষুধার্ত। আর ক্ষুধা থাকলেই খেলোয়াড়রা অনেক সামনে এগিয়ে যায়। আমি জাদেজার মাঝে সেই ক্ষুধাই দেখতে পাচ্ছি। সে রান করতে চায়। আরও ভালো কিছু করতে চায়।'

ভারতের হয়ে এখন পর্যন্ত ৫৮টি টেস্ট, ১৬৮টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন জাদেজা। সাম্প্রতিক সময়ে সব সংস্করণেই দাপিয়ে বেড়াচ্ছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত