ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ
এর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচেও পাকিস্তান এবং ইংল্যান্ডের নারীদের কাছে হেরেছে টাইগ্রেসরা। ডানেডিনে আজকের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিউইদের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ডানেডিনে বৃষ্টির কারণে দেরি করে খেলা শুরু হয়। সকালে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় কিউই অধিনায়ক সোফি ডিভাইন।
বৃষ্টির কারণে কমে আসা নির্ধারিত ২৭ ওভারে বাংলাদেশ ৮ উইকেটে ১৪০ রান তুলতে পারে। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলতে নামলেও দুই টাইগ্রেস ওপেনারের ব্যাট থেকে দ্রুত রান উঠতে থাকে। একপ্রান্তে ফারজানা সাবধানী ইনিংস খেললেও শামীমা আক্রমণাত্মক ব্যাটিং করেন।
৯ ওভার ২ বলে দলীয় ৫৯ রানে শামীমার বিদায়ে ওপেনিং জুটি ভাঙ্গে বাংলাদেশের। শামীমা ৪ চারে করেন ৩৩ রান। প্রথম ৯ ওভারে ১ উইকেটে ৬১ রান তোলা টাইগ্রেসরা শেষ ১৮ ওভারে তুলতে পারে কেবল ৭৯ রান। হারায় আরও ৭ উইকেট। একপ্রান্তে ওপেনার ফারজানা অর্ধশতক তুলে নিলেও আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি।
ফারজানা ফিফটি ছুঁয়েই ৫২ রানে রান আউটের শিকার হয়ে ফেরেন। এছাড়া সোবহানা ১৩ ও অধিনায়ক জ্যোতি করেন ১১ রান। নিউজিল্যান্ডের পক্ষে অ্যামি সাটার্দওয়েট ২৫ রানের খরচায় ৩ উইকেট নেন। হেলেই জেনসেন ও ফ্রান্সেস ম্যাকায় নেন ১টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে সুজি বেটসের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারের মধ্যেই জয় নিশ্চিত করে কিউইরা। বেটস ৬৯ বলে ৯ চারে ৮৩ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেটে অ্যামেলিয়া কেরকে নিয়ে অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি গড়েন বেটস।
কের অপরাজিত থাকেন ৪৭ রানে। টাইগ্রেসদের পক্ষে সালমা কিউই অধিনায়ক ডিভাইনকে ব্যক্তিগত ১৪ রানে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান। আগামী ১৪ মার্চ ভোর চারটায় বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানী নারীদের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা