ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দ:আফ্রিকায় খেলা ঠিক হবে না: বললেন সাকিব

২০২২ মার্চ ০৬ ২২:৪৮:২৯

দ:আফ্রিকায় খেলা ঠিক হবে না: বললেন সাকিব

সিরিজ শেষ করেই রোববার রাতে ফ্লাইট ধরছেন যুক্তরাষ্ট্রের। তবে আগামী ১১ মার্চ রাতে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ রয়েছে।

এই সফরে ওয়ানডে খেললেও সাকিব টেস্ট খেলতে চাননি তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত দুই সিরিজের দলেই রাখা হয়েছে সাকিবকে।

কিন্তু যুক্তরাষ্ট্র যাবার আগে সাকিব বিলে গেছেন দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে চান না। এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুসের কাছে চিঠি দিয়েছেন।

সাকিব বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে খেলার বিষয়ে আমি জালাল ভাইয়ের (ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস) সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন দুইদিন উনিও চিন্তা করবেন, আমাকেও চিন্তা করতে বলেছেন। তারপর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বা হবে বলে আমি মনে করি।’

এই সফর নিয়ে সাকিব আরো বলেছেন, 'দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে যেটা বলতে হয় যে মানসিক এবং শারীরিক যে অবস্থায় আছি আমার কাছে মনে হয় না যে আমার পক্ষে এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা সম্ভব খুব একটা। এই কারণে আমার কাছে মনে হয় যে যদি আমি একটা বিরতি পাই, হয়তো আবার যদি ওই আগ্রহটা ফিরে পাই তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।'

সম্প্রতি আফগানিস্তান সিরিজটা সাকিব উপভোগ করেননি বলেও জানিয়েছেন গণমাধ্যমকে।

'আমার মনে হয়েছে যে বাসে আমি এক প্যাসেঞ্জার। যেটা আমি কখনই থাকতে চাইনা। টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই সিরিজের পুরোটা আমি মোটেও উপভোগ করতে পারিনি। আমি চেষ্টা করেছি, তবে হয়নি। আমার কাছে মনে হয় না এরকম মন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকায় আমার জন্য খেলাটা ঠিক হবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত