ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘পাকিস্তানি’ খাজাকে হতাশা উপহার
দেখে রিভিউ নিল পাকিস্তান। রিপ্লেতেই টের পাওয়া গেল কী করেছেন খাজা। বলটা ব্যাটে না লাগলেও গ্লাভসের ওপরের অংশের স্পর্শ ঠিকই নিয়ে গেছে। জন্মভূমিতে নিজের প্রথম টেস্ট ইনিংসে ৩ রানের জন্য শতক ছোঁয়া হলো না খাজার।
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের সাফল্য খুঁজতে গেলে আজ খুব বেশি কিছু পাওয়া যাচ্ছে না। বৃষ্টি ও আলোকস্বল্পতা আগেই খেলা শেষ করে দিয়েছে। এর আগে প্রথম দুই দিনের শোধ নিয়েছে অস্ট্রেলিয়া। ২ উইকেটে ২৭১ রান করে পাকিস্তানের চেয়ে ২০৫ রান পিছিয়ে আছে সফরকারীরা।
গতকাল ৪ উইকেটে ৪৭৬ রান নিয়েই পাকিস্তানের মনে হয়েছিল যথেষ্ট হয়েছে। কিন্তু টানা দুই দিন স্বাগতিক হয়েও যা করতে পারেনি পাকিস্তান, অস্ট্রেলিয়া সেটাই করেছে। ইতিবাচক ব্যাটিংয়ে প্রথম সেশনেই তুলেছে ১৩৩ রান। আগের দিনের ৫ রান মিলে মধ্যাহ্নভোজনে যাওয়ার আগে অস্ট্রেলিয়াকে ১৩৮ রান এনে দিয়েছেন দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার।
শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর গতি ও নিয়ন্ত্রণের সামনে অস্বস্তিতে ছিলেন ওয়ার্নার। অন্য প্রান্তে ঠিকই স্বচ্ছন্দে ব্যাট করছিলেন খাজা। দিনের ১২তম ওভারেই ৫০ পেয়ে গেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার তখনো খোলসে। প্রথম ৪৫ বলে মাত্র ১১ রান করেছিলেন ওয়ার্নার। নাসিম শাহর বলে ব্যাকফুট পাঞ্চে টানা দুই চারে ঘুম কাটল ওয়ার্নারের। দুই বল পর আরেকটি চার।
এরপর দুই প্রান্ত থেকেই আক্রমণ চালিয়ে গেছেন দুজন। মাত্র ৬৭ বলে অর্ধশতক ছুঁয়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া খাজা। একটু ধীরে শুরু করলেও মধ্যাহ্নবিরতির আগেই অর্ধশতক পেয়ে গেছেন ওয়ার্নারও। বিরতির পর সাজিদ খানের একটা বল বুঝতে ভুল করে বোল্ড হয়ে যান ওয়ার্নার (৬৮)। ১৫৬ রানে থামেন উদ্বোধনী জুটি। আর উসমান খাজার ওই ভুল দলকে ২০৩ রানে রেখে।
এরপর কিছুক্ষণ পাকিস্তানি বোলাররা দাপট দেখিয়েছেন। নোমান আলীর বলে বেশ অস্বস্তিতে ছিলেন মারনাস লাবুশেন। নাসিম শাহও গতি ও বাউন্সে তাঁকে কাবু করেছেন বেশ কবার। কিন্তু ধৈর্যের পরীক্ষায় লাবুশেনই জিতেছেন। ৭২ ওভারেই দিনের খেলা শেষ হওয়ার আগে ৬৯ রানে অপরাজিত লাবুশেন। অন্য প্রান্তে স্টিভ স্মিথ অপরাজিত ২৪।।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা