ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই ভাগে দক্ষিণ আফ্রিকা যাবে জাতীয় দল
১২ মার্চের মধ্যে শুনে একটু খটকা লাগতে পারে। বিসিবি সূত্র নিশ্চিত করেছে, যে জাতীয় দল দক্ষিণ আফ্রিকা যাবে ২ ভাগে ভাগ হয়ে। প্রথম বহর যাবে ১১ মার্চ রাত ১১ টায়। আর দ্বিতীয় বহর যাবে ১২ মার্চ। যেহেতু আগে ওয়ানডে সিরিজ, তাই প্রথম বহরে যাবে ওয়ানডে দল। এরপর যাবে টেস্ট দলের বাকি ক্রিকেটাররা। অবশ্যই দুই দলের কমন ক্রিকেটার হচ্ছেন ১১ জন।
এদিকে আগেই জানা জাতীয় দলের নতুন ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। এবং নতুন অসি ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট ঢাকায় আসবেন, আগামীকাল ৭ মার্চ। তিনি জাতীয় দলের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকা যাবেন।
টাইগারদের প্রস্তুতি কেমন হবে? এবং জাতীয় দল কিভাবে দক্ষিণ আফ্রিকা যাবে? এ নিয়ে আজ রোববার কথা বলেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানালেন, আফগানদের সঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত ছিলেন ওই দুই ফরম্যাটের পারফরমাররা ছাড়াও বাকি টেস্ট স্পেশালিস্ট যারা, তাদেরও প্র্যাকটিস হয়েছে বগুড়ায়, বাংলাদেশ টাইগার্সের হয়ে।
জালাল বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় যারা জাতীয় দলের হয়ে ওয়ানডে আর টেস্ট খেলতে যাবে, তারা সবাই অনুশীলনের মধ্যে ছিল। টেস্ট খেলোয়াড়দেরও অবসর ছিল না। তাদেরও আমরা ব্যস্ত রেখেছিলাম। বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। সেদিক দিয়ে প্রস্তুতি খুব ভালো।’
বিসিবি ক্রিকেট অপস চেয়ারম্যান যোগ করেন , দক্ষিণ আফ্রিকায় দল দুইটা ভাগ হয়ে যাবে। দোহা থেকে টেস্ট ক্রিকেটাররা কেপটাউন চলে যাবে। গ্যারি কারস্টেনের একাডেমিতে প্রস্তুতি নিবে। আমি মনে করি এটা খুব কাজে দিবে। খেলা কেমন হবে সেটা মাঠেই দেখা যাবে। তবে ভালো প্রস্তুতির চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তবে আমরা খুব সহজ হতে দিব না। আমরা সেরা ক্রিকেট খেলার সেরা চেষ্টা করব।’
দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটার আইপিএলের জন্য বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবে না। এটা নিয়ে কোন মাথাব্যথা নেই জালালের। তার ব্যাখ্যা, ‘এটা তাদের ব্যাপার। কে খেলছে না খেলছে আমরা দেখছি না। এটা আমাদের ইস্যু না। যারাই খেলবে তারা দক্ষিণ আফ্রিকাকেই প্রতিনিধিত্ব করবে। সেদিকেই মনোযোগ রাখতে হবে যে আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি