ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আফগানিস্তান সিরিজে দুই দলের সবচেয়ে সেরা বোলারদের তালিকা প্রকাশ
নিজেদের দেশের মাটিতে আফগানদের বিপক্ষে ডমিনেট করতে না পারায় দেশি সর্মথকরা কিছুটা কষ্ট পেলেও দিনশেষে ক্রিকেটের জয় হয়েছে। এই সিরিজে বোলারদের অবদান ছিল অন্যতম অধিকাংশ ম্যাচের গল্পই বোলাররা লিখেছে। দুই দলেরই বল হাতে কিছু স্টার পারফরমারের দেখা মিলেছে এ সিরিজে।
ফজল হক ফারুকী: যতবার আফগানিস্তান বনাম বাংলাদেশ এই সিরিজের কথা বলা হবে ততোবারই ফারুকীর নাম নিতে হবে। এই তরুণ বোলার এই সিরিজে যে পেস বোলিং বৈচিত্র দেখিয়েছে তা সম্ভবত বাংলাদেশের মাটিতে এর আগে কেউ দেখাতে পারেনি। স্পিনারদের স্বর্গরাজ্য বাংলাদেশে পেস বোলার হয়ে বল দুই দিকে সুইং করিয়েছেন ফারুকী। এবং ফলও পেয়েছেন হাতে নাতে প্রথম ম্যাচে একাই ৪ উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডার ধসিয়ে দেন ফারুকী। আফিফ-মিরাজের অবিশ্বাস্য জুটির ফলে এদিন রক্ষা পায় বাংলাদেশ। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সবমিলিয়ে ১১ উইকেট শিকার করেন এই পেস বোলার। নিঃসন্দেহে এবারের সিরিজের সেরা বোলার ফজল হক ফারুকী।
নাসুম আহমেদ: ওয়ানডে সিরিজের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি। মূলত টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই পরিচিত নাসুম। আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আফগান ব্যাটসম্যানদের বোঝালেন কেনো তিনি টি-টোয়েন্টি স্পেশালিস্ট নামে পরিচিত। ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। আফগানিস্তানের জন্য ম্যাচ ওই জায়গায় শেষ হয়ে যায়। নিঃসন্দেহে আফগানদের প্রথম টি-টোয়েন্টিতে হারানোর পিছনে মূল কারিগর এই বাঁহাতি স্পিনারই।
রশিদ খান: আফগানিস্তানের কোনো সিরিজের সেরা বোলারের তালিকা তৈরি করা হচ্ছে আর সেখানে রশিদ খানের নাম না রাখা বোধহয় সম্ভব নয়। প্রতিবারের মতো এবারও সব আলো নিজের দিকে ঠিকই কেড়ে নিয়েছেন রশিদ। প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে টাইগার ব্যাটসম্যানদের অবশ্য খুব একটা বিপদে ফেলতে পারেননি এই লেগস্পিনার। তবে তৃতীয় ওয়ানডেতে ঠিকই টাইগারদের পরীক্ষা নিয়েছেন এই লেগি। এবং পরীক্ষাতে বেশ বাজেভাবে ফেল করেছেন টাইগাররা। ১০ ওভারে ৩৭ রানে তিন উইকেট নিয়ে টাইগারদের ব্যাটিংয়ে ধস নামান রশিদ। ফলে ম্যাচটিও ৭ উইকেটে হারতে হয় বাংলাদেশের।
শরিফুল ইসলাম: এই সিরিজের সবচেয়ে ধারাবাহিক বোলারদের একজন শরিফুল। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এ ক্রিকেটার মোটামুটি সবগুলো ম্যাচেই ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন। আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও অন্যান্য ম্যাচগুলোতে রান আটকে এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে বল হাতে কার্যকরী ভূমিকা রাখেন এই পেসার।
মোহাম্মদ নবী: আফগানিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার নবী দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। এই সিরিজে খুব বেশি উইকেট না পেলেও ইকনোমিক্যাল বোলিং করে টাইগারদের বেশ চাপে রেখেছেন এই স্পিনার। ফলে অন্য প্রান্ত থেকে সহজে উইকেট বের করে নিতে পেরেছেন রশিদ, ফারুকী , মুজিবরা। এছাড়াও নিজের অভিজ্ঞতা তরুণদের সাথে ভাগাভাগি করে গুরুত্বপূর্ণ সময়ে তাদের পরামর্শও দিতে দেখা গিয়েছে নবীকে। এক অর্থে আফগান বোলিং লাইনআপকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা