ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষে যে মাঠে খেলার কথা বললেন : রশিদ খান
রশিদের কাছে ঘরের মাঠে খেলার স্বপ্ন বিশ্বকাপ জয়ের স্বপ্নের চেয়েও বড়। সেই স্বপ্ন পুষে রেখে তার বিশ্বাস, আন্তর্জাতিক দল হিসেবে একদিন আফগানিস্তানের দরজা খুলে যাবে।
রশিদ বলেন, ‘নিজ দেশে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন। বিশ্বকাপ জয়ের চেয়েও এটা আমার কাছে বড়। আজ হোম কন্ডিশনে খেলা বাংলাদেশ দলকে সমর্থন জানাতে দেখলাম দর্শকদের। এটা অন্যরকম এক অনুভূতি। আমি আমার দেশেই এই অনুভূতিটা পেতে চাই।’
তিনি আরো বলেন, ‘এটা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন। বিশেষ করে আফগানদের জন্য। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মত একটি দলকে আপনারা আতিথেয়তা দিচ্ছেন... আশা করি এটা একসময় হবে, কারণ আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।’
বাংলাদেশ সফরের কারণে রশিদ খেলতে পারেননি পিএসএলে, যদিও তার দল লাহোর কালান্দার্স শিরোপা জিতেছে। রশিদ জানালেন, তার কাছে সবসময় সবার আগে প্রাধান্য পায় জাতীয় দল।
তিনি বলেন, ‘ন্যাশনাল ডিউটি ইজ ন্যাশনাল ডিউটি। দলের জন্য আপনি ভালো করুন আর খারাপ করুন, সেটা অন্য ব্যাপার। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আমি যেখানেই যাই, যেখানেই খেলি, যখন জাতীয় দলের খেলা থাকবে তখন আমাকে সেখানেই থাকতে হবে এবং জাতীয় দলের জন্য পারফর্ম করতে হবে।’
তরুণ খেলোয়াড়দের উদ্দেশে রশিদ আরো বলেন, ‘তরুণদের প্রতি আমার বার্তা থাকবে- জাতীয় দলের খেলার চেয়ে বড় কিছু নেই। আজ আমি এখানে কারণ আমার জাতীয় দল আফগানিস্তান আমাকে এখানে নিয়ে এসেছে। আফগানিস্তান আমাকে এই সম্মান দিয়েছে, এই নাম দিয়েছে। একে সম্মান জানাতে হবে এবং সবসময় জাতীয় দলের জন্য প্রস্তুত থাকতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা