ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খেলা শুরুর আগ মুহুর্তে বিরাট কোহলিকে মাঠ থেকে বেরিয়ে যেতে বললেন রোহিত শর্মা

২০২২ মার্চ ০৬ ১৩:৫৮:৪০

খেলা শুরুর আগ মুহুর্তে বিরাট কোহলিকে মাঠ থেকে বেরিয়ে যেতে বললেন রোহিত শর্মা

ভারতীয় দল ঠিক করেছিল শততম টেস্টে বিরাট ফিল্ডিং করতে নামার সময় তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। কিন্তু বিরাট আগেই ঢুকে গিয়েছিলেন মাঠে। তাই তাকে বের না করলে ‘গার্ড অব অনার’ দেওয়া সম্ভব হচ্ছিল না।

আর এ কারণে বিরাটকে চমক দেওয়ার জন্যই তাকে মাঠ থেকে বের করে দেন রোহিত। সেই ভিডিও পরে টুইটারে পোস্ট করে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স।

তার পরের ঘটনা পোস্ট করে বিসিসিআই। সেখানে দেখা যায় সতীর্থদের গার্ড অব অনারের মধ্যে দিয়ে দৌড়ে আসছেন বিরাট। বিসিসিআই টুইটে লেখে, ‘বিরাটের মুখের হাসিটাই সব বলে দিচ্ছে। মাইলফলকের টেস্টে বিরাটকে ‘গার্ড অব অনার’ দিল ভারতীয় দল।’

শততম টেস্টে ৪৫ রান করেন বিরাট। রবীন্দ্র জাদেজার শতরানে ভর করে ৫৭৪ রান তোলে ভারত। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ১৭৪ রানে। ৪০০ রানে লিড নিয়ে শ্রীলঙ্কাকে ফলো অনে পাঠান রোহিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত