ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচের নাম ঘোষণা
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তার চুক্তির মেয়াদ ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। ৪১ বছর বয়সী এই কোচ আগেও বিসিবির সাথে কাজ করেছেন, কাজ করেছেন বাংলাদেশ দলেও। জাতীয় একাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ ও হাই পারফরম্যান্স ইউনিটের ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে কাটিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। স্বল্পমেয়াদী দায়িত্বে ফিল্ডিং কোচ ছিলেন অজিদেরও। রায়ান কুক চলে যাওয়ার পর বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের পদ ফাঁকা পড়ে ছিল। তিন সিরিজ চলে গেছে স্থায়ী কোনো কোচ ছাড়াই।
এ সময়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশি কোচ মিজানুর রহমান বাবুল ও রাজিন সালেহ। যদিও স্থায়ী কোচ হিসেবে বিসিবির পছন্দ ছিলেন বিদেশি কোচরা। শেষপর্যন্ত ফাঁকা স্থান পূর্ণ করতে চলেছেন ম্যাকডারমট।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। ফিল্ডিংয়ে দৃষ্টিকটু ভুলের কারণে জয় হাতছাড়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে কাঠগড়ায় দাঁড়াতে হয় সর্বশেষ ফিল্ডিং কোচ রায়ান কুককে। বিশ্বকাপে দলের ক্যাচ ফসকানো আর বাজে ফিল্ডিংয়ের পর প্রশ্ন উঠছিল কুকের কার্যকারিতা নিয়ে। পাকিস্তান সিরিজের আগেই তাই দায়িত্ব হারান তিনি।বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচের নাম ঘোষণা05/03/2022 Alamin Islam খেলাধুলা 0
বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান কোচ শেন ম্যাকডারমট। বাংলাদেশ দলের আগামী দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। ম্যাকডারমট ফিল্ডিং কোচ হচ্ছেন, সেই খবর আগেই প্রকাশ করেছিল বিডিক্রিকটাইম। শনিবার (৫ মার্চ) ম্যাকডারমটকে নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তার চুক্তির মেয়াদ ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। ৪১ বছর বয়সী এই কোচ আগেও বিসিবির সাথে কাজ করেছেন, কাজ করেছেন বাংলাদেশ দলেও। জাতীয় একাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ ও হাই পারফরম্যান্স ইউনিটের ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে কাটিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। স্বল্পমেয়াদী দায়িত্বে ফিল্ডিং কোচ ছিলেন অজিদেরও। রায়ান কুক চলে যাওয়ার পর বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের পদ ফাঁকা পড়ে ছিল। তিন সিরিজ চলে গেছে স্থায়ী কোনো কোচ ছাড়াই।
এ সময়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশি কোচ মিজানুর রহমান বাবুল ও রাজিন সালেহ। যদিও স্থায়ী কোচ হিসেবে বিসিবির পছন্দ ছিলেন বিদেশি কোচরা। শেষপর্যন্ত ফাঁকা স্থান পূর্ণ করতে চলেছেন ম্যাকডারমট।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। ফিল্ডিংয়ে দৃষ্টিকটু ভুলের কারণে জয় হাতছাড়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে কাঠগড়ায় দাঁড়াতে হয় সর্বশেষ ফিল্ডিং কোচ রায়ান কুককে। বিশ্বকাপে দলের ক্যাচ ফসকানো আর বাজে ফিল্ডিংয়ের পর প্রশ্ন উঠছিল কুকের কার্যকারিতা নিয়ে। পাকিস্তান সিরিজের আগেই তাই দায়িত্ব হারান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা