ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমি এটা জীবনেও বলিনি, অবশেষে মিরপুর মাঠে আসল সত্যিটা নিজেই জানালেন : রশিদ খান

২০২২ মার্চ ০৫ ২২:২৯:০২

আমি এটা জীবনেও বলিনি, অবশেষে মিরপুর মাঠে আসল সত্যিটা নিজেই জানালেন : রশিদ খান

তবে আজ, শনিবার শেরেবাংলা স্টেডিয়ামের ভিতরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রশিদ খান পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি কখনই এমন কথা বলেননি। সেটা তার কথা ভুলভাবে পরিবেশন করা হয়েছে। রশিদ খান বলেন, ‘আমাকে অনেকেই এমন বার্তা দিয়েছেন যে, আমি নাকি বলেছি আফগানিস্তান বিশ্বচ্যাম্পিয়ন না হলে নাকি আমি বিয়ে করবো না।

কিন্তু আমার মনে পড়ছে না, আমি কবে কখন কোথায় এমন কথা বলেছি? আমার কাছে কোন ভয়েস ম্যাসেজও নেই। কোন সাক্ষাৎকারে এমন কথা বলেছি তারও কোন দালিলিক প্রমাণ নেই। অথচ এ নিয়ে আমাকে অনেকবারই ঘুরে ফিরে অমন কথা শুনতে হয়েছে।’

তবে রশিদ খান বলেন, ‘ আমার এখনকার লক্ষ্য হলো টি-টোয়েন্টি আর ওয়ানডে বিশ্বকাপ। আমি ওই দুটি আসর নিয়েই ভাবছি। যার একটি এবছর আর অন্যটি আগামী বছর।’ রশিদ যোগ করেন, ‘হ্যাঁ, আমি এক জায়গায় বলেছি যে আগামী দুই বছর আমার বিয়ে নিয়ে কোনোই চিন্তা ভাবনা নেই। কারণ ওই দুই বছরে দুটি বিশ্বকাপ আছে। আমার পুরো মনোযোগ ওই দুই বিশ্ব আসর নিয়ে।’

মিডিয়ার ওপর দোষ চাপিয়ে রশিদ বলেন, ‘মিডিয়া বেশিরভাগ সময় নেগেটিভ নিউজই খোঁজে। তবে আমি জানি মিডিয়া কী চায়? তাই আমি বেশিরভাগ সময় এ ধরনের খবর এড়িয়ে চলি এবং আমাকে নিয়ে যত বেশি নেতি বাচক খবর হয়, আমি ততই ভাল খেলতে উদ্বুদ্ধ হই।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত