ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাহমুদুল্লাহর বোলিং জাদুতে শেষ হলো বাংলাদেশ ও আফগানিস্থানের ম্যাচ

২০২২ মার্চ ০৫ ১৮:১৪:১৬

মাহমুদুল্লাহর বোলিং জাদুতে শেষ হলো বাংলাদেশ ও আফগানিস্থানের ম্যাচ

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে মাত্র ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে অনায়াস জয় তুলে নিয়েছে সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই হজরতউল্লাহ জাজাইকে ফেরাতে পারতেন নাসুম আহমেদ। ওভারের চতুর্থ বলে ক্যাচ দিলে নাসুম নিতে পারেননি।

দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রহমানউল্লাহ গুরবাজ ক্যাচ তুলে দেন শেখ মেহেদীর বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। গুরবাজকে ৩ রানে ফেরানো গেলেও জীবন পাওয়া জাজাই উসমান গনিকে নিয়ে জুটি বাঁধেন ৯৯ রানের। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

১২তম ওভারের পঞ্চম বলে দলীয় ৭৭ রানের মাথায় ৩৯ রান করা ওসমান গনির ক্যাচ মিস করেন মিড উইকেটে থাকা আফিফ হোসেন। ১৪তম ওভারের তৃতীয় বলের সময় আবারও সুযোগ আসে। শেখ মেহেদীর বলে ৪৫ রানের মাথায় উসমান গনি ক্যাচ দিলেও হাত ফসকে যায় স্কয়ার লেগে থাকা নাঈম শেখের।

১৬তম ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহ’র বলে শেখ মেহেদী ক্যাচ নিয়ে শেষ পর্যন্ত গনিকে ৪৭ (৪৮) বিদায় করা গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

বিস্তারিত আসছে…

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত