ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড শুধুমাত্র মাহমুদউল্লাহর

২০২২ মার্চ ০৫ ১৭:১৫:২৪

ব্রেকিং নিউজ : প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড শুধুমাত্র মাহমুদউল্লাহর

বর্তমানে ১১৫ টি-২০ ম্যাচে ২০০১ রান মাহমুদউল্লাহর। বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসেবে টি-২০তে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন তিনি।

বাংলাদেশের টি-২০ ইতিহাসে হাজারের বেশি রান আছে পাঁচ জন ক্রিকেটারের। মাহমুদউল্লাহর পর আছেন সাকিব আল হাসান। তার রান সংখ্যা ১৯০৮। ১৭০১ রান নিয়ে তামিম ইকবাল আছেন তিনে। চতুর্থ স্থানে থাকা মুশফিকুর রহিমের রান ১৪৯৫। পঞ্চম স্থানে আছেন সৌম্য সরকার, তিনি করেছেন ১১৩৬ রান।

আন্তর্জাতিক টি-২০তে ২ হাজারের বেশি রান করা ক্রিকেটাররা:

খেলোয়াড় (দেশ) - ম্যাচ - রান

রোহিত শর্মা (ভারত) - ১২৫ ৩৩১৩

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) - ১১২ ৩২৯৯

বিরাট কোহলি (ভারত) - ৯৭ ৩২৯৬

পল স্টার্লিং (আয়ারল্যান্ড) - ১০২ ২৭৭৬

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) - ৮৮ ২৬৮৬

বাবর আজম (পাকিস্তান) - ৭৩ ২৬২০

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) - ৮৮ ২৫৫৪

মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) - ১১৯ ২৫১৪

ইয়ন মরগান (ইংল্যান্ড) - ১১৫ ২৪৫৮

শোয়েব মালিক (পাকিস্তান) - ১২৪ ২৪৩৫

ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) - ৭১ ২১৪০

জস বাটলার (ইংল্যান্ড) - ৮৮ ২১৪০

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) - ৭৪ ২০২১

মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান) - ৭০ ২০১৫

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত