ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুশফিকের সেঞ্চুরির দিনেও অল্প রানের টার্গেট দিলো বাংলাদেশ

২০২২ মার্চ ০৫ ১৬:৪১:১২

মুশফিকের সেঞ্চুরির দিনেও অল্প রানের টার্গেট দিলো বাংলাদেশ

হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৭ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে মুনিম শাহরিয়ার (১০ বলে ৪ রান) বিদায় নিলে।

ওয়ান ডাউনে এবারও দল ভরসা রেখেছিল লিটন দাসের ওপর। তবে ভালো শুরুর ইঙ্গিত দিলেও লিটন (১০ বলে ১৩ রান) এদিন থিতু হতে পারেননি। ৪৫ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন নাঈম শেখ (১৯ বলে ১৩ রান) ও সাকিব আল হাসানও (১৫ বলে ৯ রান)।

পাওয়ারপ্লেতে ৩৩ রান জড়ো করা বাংলাদেশ প্রথম ১০ ওভারে সংগ্রহ করে মাত্র ৪৭ রান। তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, গড়েন ৪৩ রানের পার্টনারশিপ। ৩টি চারে ১৪ বলে ২১ রান করে রিয়াদ বিদায় নেন। মুশফিক উইকেটে থিতু হলেও ইনিংস বেশি বড় করতে পারেননি। ২৫ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ৪টি চার হাঁকিয়ে।

মুশফিকের বিদায়ে টাইগাররা আবারও খেই হারিয়ে ফেলে। শেষদিকে প্রত্যাশা অনুযায়ী রান তুলে না পারায় জড়ো করা যায়নি কাঙ্ক্ষিত পুঁজি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৫ রান।

সংক্ষিপ্ত স্কোরটস : বাংলাদেশ

বাংলাদেশ : ১১৫/৯ (২০ ওভার)মুশফিক ৩০, রিয়াদ ২১ফারুকি ১৮/৩, ওমরজাই ২২/৩,

জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ১১৬ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত