ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেঞ্চুরি করলেন মুশফিক
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও টস জিতে আফগানিস্তানকে ফিল্ডিংয়ে পাঠালো বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। চোট কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম, তাকে জায়গা ছেড়ে দিতে একাদশের বাইরে আগের ম্যাচে অভিষেক ক্যাপ পাওয়া ইয়াসির আলি রাব্বি।
এটি তার ক্যারিয়ারের ১০০তম টি-২০ ম্যাচ। বিশ্বের ১১তম ও বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সেঞ্চুরি করলেন মুশফিক।
২০২০ সালের টি-২০ বিশ্বকাপের শেষ ম্যাচটি ছিল মুশফিকের ক্যারিয়ারের ৯৯তম টি-২০। সেই আসরে হতশ্রী ব্যাটিংয়ের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে বিশ্রাম তথা বাদ দেওয়া হয়েছিল মুশফিককে।
চলতি আফগানিস্তান সিরিজে দলে ফিরলেও আঙুলের চোটে খেলতে পারেননি প্রথম ম্যাচ। এখন পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে ৯০ ইনিংস ব্যাট করে ছয় ফিফটিতে মাত্র ১৯.৭৯ গড়ে ১৪৬৫ রান করেছেন মুশফিক। তার ক্যারিয়ার স্ট্রাইকরেট ১১৫.৩৫।
আজকের ম্যাচে আফগানিস্তান একাদশে এসেছে জোড়া পরিবর্তন। ইনজুরির কারণে খেলতে পারছেন না রহস্য স্পিনার মুজিব উর রহমান। বাদ দেওয়া হয়েছে তরুণ লেগস্পিনার কাইস আহমেদকে। এ দুজনের জায়গায় দলে এসেছেন উসমান গনি ও শরাফউদ্দিন আশরাফ।
বাংলাদেশ একাদশ : মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ ও দারউইশ রাসুলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা