ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাঠে নেমেই পরপর বাউন্ডারি হাকাচ্ছেন মাহমুদুল্লাহ,সর্বশেষ স্কোর

২০২২ মার্চ ০৫ ১৬:০০:৪৮

মাঠে নেমেই পরপর বাউন্ডারি হাকাচ্ছেন মাহমুদুল্লাহ,সর্বশেষ স্কোর

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে মুনিম শাহরিয়ার এবং মোহাম্মদ নাঈম শেখ ভুগতে শুরু করেন। যদিও প্রথম দুই ওভারে স্ট্রাইক প্রান্তেই আসতে পারেননি নাঈম।

শরফুদ্দিন আশরাফের প্রথম ওভারটা কোনো রকমে পার করেন মুনিম। ঠিক যেন বুঝেই উঠতে পারছিলেন না এই বাঁহাতি পেসারের বোলিংটা। পরের ওভারে মোহাম্মদ নবীকেও পড়তে পারছিলেন না মুনিম। ওই ওভারের প্রথম বলটি ডট দেন মুনিম, পরের বলে লং অফ দিয়ে বাউন্ডারি, তৃতীয় বলটি খেলতে পারেননি মুনিম। এরপর চতুর্থ বলেই যেন আগে থেকে ঠিক করে রাখা শটটাই খেললেন তিনি। এতেই মিড অফে থাকা শরফুদ্দিন আশরাফের তালুবন্দি। ১০ বলে একটি চারে ৪ রান করে দলীয় ৭ রানের মাথায় মুনিম শাহরিয়ার ফিরলেন ড্রেসিংরুমে।

এরপর ব্যাটিংয়ে এলেন দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস। শুরুতে দেখে শুনে খেলতে থাকেন লিটন। স্ট্রাইক পাল্টে রান নেওয়ার সঙ্গে বাউন্ডারিও হাঁকান লিটন। কিন্তু প্রথম ম্যাচের মতো ইনিংস আর বড় করতে পারলেন না তিনি। চতুর্থ ওভারে শরফুদ্দিন আশরাফের করা প্রথম বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরতে হলো লিটনকেও। ১০ বলে ১৩ রান করে লিটন ফিরলেন দলীয় ২২ রানের মাথায়।

দ্রুতই দুই উইকেট হারানো বাংলাদেশ পাওয়ার প্লে থেকে দুই উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৩৩ রান। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেটে৭০ রান। উইকেটে আছেন, নাঈম ১২ এবং সাকিব ৪।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত