ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাঈমের এতো বাজে খেলার আসল কারন খুজে বের করলেন : বাশার
অথচ ঢাকার অধিনায়ক ছিলেন খোদ জাতীয় দলের ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। বলাই যায় এবারের বিপিএলটা একপ্রকার যাচ্ছেতাই গিয়েছে এই ওপেনারের। তবে এ ক্ষেত্রে পুরো দায় অবশ্য নাঈমকে দেওয়া যাবে না। নাইমের অফ ফর্মের পেছনে কিছুটা হলেও দায় নিতে হবে মিনিস্টার ঢাকার। নাইমকে ঠিকমতো সুযোগ না দেওয়া হলে তিনি পারফরম্যান্সটা করবেন কোথায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের গুরুত্ব থাকা উচিত সবচেয়ে বেশি।
এবং বিশ্বের অন্যান্য দেশের টুর্নামেন্টগুলোতে যা দৃশ্যমান। তবে সম্ভবত বাংলাদেশই একমাত্র ব্যতিক্রম, এখানে জাতীয় স্বার্থ না দেখে নিজেদের মন মতো দল সাজান ফ্র্যাঞ্চাইজিরা। সম্প্রতি নাইমের অফ ফর্ম নিয়ে মুখ খুলেছেন হাবিবুল বাশার সুমন। তিনি বলেন"অফ ফর্মে থাকা যে কোনো ক্রিকেটারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট সবচেয়ে কঠিন। কারণ এ ফরমেটে আপনি থিতু হওয়ার সুযোগ পাচ্ছেন না, আপনাকে প্রথম বল থেকেই আক্রমণাত্মকও ক্রিকেট খেলতে হবে। একজন ক্রিকেটার হিসেবে আমি নাঈমের পরিস্থিতি টা বুঝতে পারছি। প্রত্যেক ক্রিকেটারই মাঝেমধ্যে কিছুটা অফ ফর্মে্ পড়েন যা খুবই স্বাভাবিক।
নিঃসন্দেহে নাঈম একজন প্রতিভাবান ক্রিকেটার যেটা ওর বিগত ইনিংসগুলো দেখলেই বুঝতে পারবেন"। নাঈমের স্ট্রাইকরেট এর ব্যাপারে সুমনকে প্রশ্ন করা হলে তিনি বলেন"অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজে নাঈমকে বলা হয়েছিল ধরে খেলতে, কারন সে সিরিজের উইকেটগুলো ছিল সেরকম। ওই উইকেটগুলোতে ১৩০-১৪০ রানই ছিল যথেষ্ট। এর ফলেই নাঈমের স্ট্রাইক রেট অনেকটা কমে গিয়েছে। তবে আমি বিশ্বাস করি এখন আবার ভালো স্ট্রাইকরেট ব্যাটিং করবেন নাঈম"।
নিজের এ খারাপ সময় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের পূর্ণ সমর্থনই পাচ্ছেন নাঈম। ক্রিকেটার হিসেবে এর চেয়ে বেশি আর কারো কীই বা চাওয়া থাকতে পারে। অবশ্য মুশফিকুর রহিম ইনজুরি থেকে সুস্থ হওয়ায় নাঈমের একাদশে থাকা অনিশ্চিত হয়ে গিয়েছে। টিম ম্যানেজমেন্ট কিংবা নির্বাচকদের যতই সমর্থন পান, দলে জায়গা কিন্তু পারফর্ম করেই পাকা করতে হবে নাঈমের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা