ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ বাংলাদেশ একাদশে পরিবর্তন
দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তার একাদশে থাকার সম্ভাবনা প্রবল। আজ খেললে এটা হবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিকের শততম ম্যাচ। তার আগে চলুন একাদশ নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। প্রথমত উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। আর মুশফিক যদি শতভাগ ফিট হন, তাহলে তিনি যে খেলছেন তা একপ্রকার নিশ্চিত।
সেক্ষেত্রে কার জায়গায় খেলবেন, এটাই বড় প্রশ্ন। মুশফিক মিডল অর্ডার ব্যাটার। এই পজিশনে প্রথম ম্যাচে ব্যাট করেছেন সাকিব আল হাসান, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও ইয়াসির আলি রাব্বি। এদের মধ্যে সাকিব, আফিফ ও রিয়াদ পরীক্ষিত পারফর্মার। বাকি থাকলো ইয়াসির রাব্বি। যার গত ম্যাচেই অভিষেক হয়েছে।
নিজের নামের প্রতি তেমন সুবিচারও করতে পারেননি। মুশফিক একাদশে আসলে, তার জায়গা হারানোর সম্ভাবনাই বেশি। এদিকে প্রথম ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন নাঈম শেখ। তাকেও বসানো হতে পারে। সেক্ষেত্রে মুনিম শাহরিয়ারের সঙ্গে ওপেন করবেন লিটন দাস।
আর তিনে সাকিব। তখন ইয়াসির রাব্বি হয়তো টিকে যাবেন। এমনটা হলে চারে মুশফিকুর রহিম, পাঁচে আফিফ হোসেন, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাতে ইয়াসির রাব্বি। বাকি পজিশনগুলো যথাক্রমে শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ মুনিম শাহরিয়ার, নাঈম শেখ, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা