ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হোয়াইটওয়াশ ও র্যাংকিংয়ে উন্নতির লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজি টিভি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততে পারলে সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি হবে বাংলাদেশের। আফগানদের টপকে আট নম্বরে উঠে আসবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
প্রথম টি-টোয়েন্টিতে গত ৩ মার্চ আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে বড় অবদান নাসুম আহমেদ ও লিটন কুমার দাসের। মাত্র ১০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন বাঁহাতি স্পিনার নাসুম।
অন্যদিকে লিটনের ৬০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে লড়াকু পুঁজি দাঁড় করিয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের মিশনে আজও এই দুই টাইগার ক্রিকেটারের কাছে বাড়তি প্রত্যাশা থাকবে টিম ম্যানেজম্যান্ট এবং সমর্থদের। অনুশীলনে পাওয়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি মুশফিকুর রহিম।
সুস্থ হওয়ায় আজ মাঠে নামবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সেই সাথে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়বেন তিনি। টাইগারদের পক্ষে সবচেয়ে বেশি ১১৪টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।
গতকাল ১২ ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার রডনি মার্শ ও শেন ওয়ার্ন। সাবেক দুই অজি ক্রিকেটারকে স্মরণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে ১ মিনিট নিরবতা পালন করবে দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা