ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টুইটের কয়েক ঘণ্টা পরেই মৃত্যু : শেন ওয়ার্ন মারা গেলেও রয়ে গেল রহস্য
তবে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি গোপন রাখার জন্য অনুরোধ করা হয়েছে। মৃত্যুর সময় থাইল্যান্ডে অবস্থান করছিলেন এ কিংবদন্তী স্পিনার।
ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে নিজ বাসায় শেন ওয়ার্নের নিথর দেহ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি।
কয়েক ঘণ্টা আগেও নিজ দেশেরই পূর্বসূরী ও আরেক অজি কিংবদন্তী ক্রিকেটার রড মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন। এতে তিনি লিখেছিলেন, ‘রড মার্শ আর নেই শুনে ব্যথিত। তিনি আমাদের কিংবদন্তী ছিলেন, অনেক তরুণ ছেলে-মেয়ের অনুপ্রেরণা ছিলেন। শান্তিতে থেকো।’
কালজয়ী সেই টুইটের কয়েক ঘণ্টা অতবাহিত না হতেই মার্শের পথ ধরলেন ওয়ার্ন।
অবশ্য তার পরিবারের পক্ষ থেকে এ কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে। তবে ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। কেননা ক্রিকেট ইতিহাসে সেরা লেগ স্পিনার হিসেবেই গণ্য করা হয় শেন ওয়ার্নকে।
কিছুদিন আগেই ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচও হতে চেয়েছিলেন শেন ওয়ার্ন। স্কাই স্পোর্টস পডকাস্টে আলোচনাকালে ইংল্যান্ডের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। ওয়ার্ন জানান, ইংল্যান্ডের কোচ হতে চাই। ইংলিশদের কোচ হওয়ার এখনই আদর্শ সময়।
শেন ওয়ার্ন উইজডেন মনোনীত শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে অন্যতম। তিনি ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ৭০৮টি টেস্ট উইকেট দখল করেন। এছাড়া ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন এই কিংবদন্তী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি