ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: দলে মুশফিক ফিরলে কপাল পুড়তে পারে যে ক্রিকেটারের
যদিও এই ম্যাচটাতে একাদশে ছিলেন না দলের অন্যতম ব্যাটার মুশফিকুর রহিম। আঙুলে চোট পেয়ে প্রথম ম্যাচের আগে ছিটকে পড়েন তবে সুখবর হলো সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়েছেন মুশফিক।
দলের ফিজিও বায়েজিদ ইসলাম শুক্রবার মুশফিককে নিয়ে বলেছেন, ‘মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে বল লাগার পরে এক্স-রে করানো হয়। যেখানে ফ্র্যাকচার বা খারাপ কিছু ধরা পড়েনি। তবুও পর্যবেক্ষণ রাখা হয়েছিল তাকে। তবে আঘাতের জায়গায় কোনো ব্যথা বা সমস্যা হয়নি। মুশফিক আজ নেটে স্পিন-পেস দুই বোলিংয়ে ব্যাটিং করেছে, থ্রো ডাউন করেছে। সে এখন পুরো ফিট। শেষ ম্যাচের জন্য মুশফিক ফিট থাকবেন।’
শততম টি-টোয়েন্টি ম্যাচের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। যেহেতু পুরোপুরি ফিট, তাই বলাই যায় শেষ ম্যাচের একাদশেও থাকছেন এই ডান-হাতি ব্যাটার।
এখন মুশফিক একাদশে ফিরলে বাদ পড়বেন কে? সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হয়েছে দুই ব্যাটার মুনিম শাহারিয়ার ও ইয়াসির আলীর। মুনিম ওপেনিংয়ে নেমে করেন ১৭ (১৮), ইয়াসির সাত নম্বরে ব্যাট করতে নেমে করেন ৭ বলে ৮ রান।
অভিষেকের পরের ম্যাচেই তাদের বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। এক্ষেত্রে ঘুরেফিরে একমাত্র নাম ‘নাঈম শেখ’। এই ওপেনার লম্বা সময় ধরে অফ-ফর্মে। আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫ বলে করেছেন ২ রান। গোটা বিপিএলে ৯ ম্যাচে করেছেন মাত্র ৫০ রান।
এমন অবস্থায় মুশফিক একাদশে ফিরলে নিশ্চিত ভাবে নাঈম শেখকে বাদ দেয়া ছাড়া অন্য কোনো অপশন নেই বলাই যায়। নাঈম বাদ পড়লে ওপেনিংয়ে মুনিমের সঙ্গে ফিরবেন লিটন দাস। তিন নম্বরে সাকিব আল হাসান ব্যাট করলে চার নম্বরে ব্যাট করবেন মুশফিকুর রহিম।রী বিশ্বকাপ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি