ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্বাসরুদ্ধকর ম্যাচ দিয়ে শুরু হলো নারী বিশ্বকাপ
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আগে ব্যাট করে হেইলি ম্যাথুজের সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান জমা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সেঞ্চুরি হাঁকান কিউই তারকা সোফি ডিভাইনও। কিন্তু দলকে জেতাতে পারেননি। নিউজিল্যান্ড অলআউট হয়েছে ৪৯.৫ ওভারে ২৫৬ রান করে।
ক্যারিবীয়দের দেওয়া ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক ও ওপেনার ডিভাইনের ব্যাটেই মূলত জয়ের আশা বেঁচে ছিল নিউজিল্যান্ডের। অন্যান্য ব্যাটারদের হতাশার ভিড়ে ডিভাইন এগিয়ে নিতে থাকেন দলকে। চার নম্বরে নামা অ্যামি সাদারওয়েট করেন ৩১ রান।
একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে নিয়ে যান ডিভাইন। ইনিংসের ৪১তম ওভারে পূরণ করেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। শেষ ৬ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৫ রান। ঠিক তখনই ১২৭ বলে ১০৮ রান করে আউট হন ডিভাইন।
তখনও উইকেটে ছিলেন আরেক ব্যাটার ক্যাটি মার্টিন। তার ব্যাটে ফের আশা জাগে কিউইদের। শেষ ৮ বলে জয়ের জন্য ১৪ রান করতে হতো তাদের। পরপর দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ ৬ বলে ৬ রানে নামিয়ে আনেন মার্টিন। তখন হাতে উইকেট ছিল ৩টি।
শেষ ওভারে বল হাতে তুলে নেন দেয়ান্দ্র ডটিন। প্রথম বলে ১ রান নেন জেস কার। তবে পরের বলেই ৪৪ রানের ইনিংস খেলা মার্টিনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ডটিন। এক বল পর ক্যাচ আউট হন কার। আর পঞ্চম বলে ফ্রান জোনাসের রানআউটের মাধ্যমে নিশ্চিত হয়ে যায় ক্যারিবীয়দের জয়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ২টি করে উইকেট শিকার দেয়ান্দ্র ডটিন, আনিসা মোহাম্মদ ও হেইলি ম্যাথুজের।
পাশাপাশি ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর সুবাদে হেইলির হাতেই উঠেছে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিবীয়দের হয়ে সেঞ্চুরি হাঁকান হেইলি ম্যাথুজ। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে ১২৮ বলে ১১৯ রান করেন তিনি। এছাড়া চেডান ন্যাশন ৩৬ ও অধিনায়ক স্টেফানি টেলর খেলেন ৩০ রানের ইনিংস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি