ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিজওয়ানে মজেছেন ইংলিশ নারী দলের অধিনায়ক
গত বছর ইংলিশ ক্লাব সাসেক্সে খেলতে গিয়েছিলেন রিজওয়ান। আর সে সময় দেখা গিয়েছিল সেখানকার অনেক ক্রিকেটারই পাক এ ক্রিকেটারকে কেমন অন্ধের মতো অনুসরণ করেন। ইংলিশ নারী ক্রিকেট দলের সদস্য সারাহ টেইলর তাদেরই একজন। রিজওয়ানের সাসেক্সে যোগদানের খবরে সারাহ টেইলর বলেই বসেছিলেন, রিজওয়ানের সঙ্গে দেখা করতে তর সইছে না তার। তার কাছ থেকে শিখতে চান তিনি।
এবার জানা গেল, ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইটও রিজওয়ানের একজন ‘বড় ফ্যান’। বর্তমানে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে ইংল্যান্ড নারী দল। বিশ্বকাপ উপলক্ষ্যে সমর্থকদের অংশগ্রহণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) টুইটারে থেকে একটি প্রশ্ন-উত্তর পর্ব আয়োজন করে। সেখানেই ভক্তদের প্রশ্নের মুখোমুখি হন হিদার নাইট।
ফয়সাল হাবিব খট্টক নামের পাকিস্তানি এক সমর্থকও ইংলিশ নারী দল অধিনায়ককে প্রশ্ন করেন। যদিও সেটি বিশ্বকাপ প্রসঙ্গে ছিল না। হাবিব জানতে চান, সদ্য সমাপ্ত পিএসএলের কোন দলটিকে সবচেয়ে বেশি পছন্দ করেন ইংলিশ অধিনায়ক।
ওই ভক্তের প্রশ্নের জবাবে হিদার নাইট বলেছিলেন, তিনি মুলতান সুলতানকে সবচেয়ে বেশি পছন্দ করেন এবং মোহাম্মদ রিজওয়ানের একজন ‘বড় ভক্ত’। যদিও রিজওয়ানের দল এবার পিএসএলের শিরোপা জিততে পারেনি, তবে সবার মন জয় করেছে নিয়েছে।
২০২১ সালটা দারুণ কেটেছে মোহাম্মদ রিজওয়ানের। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পেছনে ফেলে ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিজওয়ান খেলেছিলেন ২৯টি ম্যাচ। এই উইকেটকিপার ব্যাটার ৭৩.৬৬ গড়ে রান করেছেন ১৩২৬। উইকেটের পেছনে ডিসমিসাল আছে ২৪টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এক বছরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড তিনি ভেঙে ফেলেছিলেন সেই জুলাই মাসেই। তারপর নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। যার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন রিজওয়ান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি