ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাল আফগানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা

২০২২ মার্চ ০৪ ১৫:০৬:০২

কাল আফগানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা

আর এই ম্যাচটি জিতলে সিরিজের ট্রফি নিজেদের করে নেওয়ার পাশাপাশি, আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও আফগানিস্তানকে টপকে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আইসিসির সবশেষ আপডেট অনুযায়ী, টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩২ রেটিং নিয়ে ৮ নম্বরে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান নবম, রেটিং ২৩১ পয়েন্ট।

চলতি সিরিজটি ২-০ ব্যবধানে জিতলে ২৩২ রেটিং নিয়ে আফগানিস্তানের আট নম্বরে জায়গাটি দখল করবে বাংলাদেশ। সেক্ষেত্রে আফগানিস্তান খোয়াবে দুই রেটিং পয়েন্ট। তারা ২৩০ রেটিং নিয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নেমে যাবে দশ নম্বরে। আর শ্রীলঙ্কা ২৩০ রেটিং নিয়েই উঠে যাবে নয় নম্বরে।

যদি বাংলাদেশ শনিবারের ম্যাচটি হেরে যায় তাহলে রেটিং কমে হয়ে যাবে ২২৯ পয়েন্ট। সেক্ষেত্রে শ্রীলঙ্কার চেয়ে নিচে দশ নম্বরে নেমে যাবে টাইগাররা। আর ২৩৫ রেটিং নিয়ে ভগ্নাংশের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে টপকে সাত নম্বরে উঠে যাবে আফগানিস্তান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত