ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আফগানদের বিপক্ষে ২য় ম্যাচের আগে বাংলাদেশ দলে অনেক বড় সুসংবাদ

২০২২ মার্চ ০৪ ১৪:৩৬:৪২

আফগানদের বিপক্ষে ২য় ম্যাচের আগে বাংলাদেশ দলে অনেক বড় সুসংবাদ

সেই চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি এ ব্যাটার। তবে প্রথমটি খেলত না পারলেও দ্বিতীয় খেলার জন্য পুরোপুরি ফিট মুশফিক। এমনটাই জানানো হয়েছে বিসিবি থেকে। এক ভিডিও বিবৃতিতে মুশফিকের সর্বশেষ অবস্থান সম্পর্কে বলা হয়,

“২ তারিখে মুশফিকুর রহিমের ডানহাতের বৃদ্ধাঙ্গুলে বল লাগার পর এক্স-রে করানো হয়েছিল। এক্স-রেতে কোনো ধরণের ফ্র্যাকচার ধরা পড়েনি। গতকাল তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আজকে ব্যাটিং করল, সবমিলিয়ে কালকের ম্যাচের সিলেকশনের জন্য বিবেচনা করা হবে।”

চোট কাটানোর পর শুক্রবার দলের ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন মুশফিক। সেখানে অনেকক্ষণ নেটে ব্যাটিং অনুশীলনও করেন। সবকিছু ঠিক থাকলে হয়তো আগামীকাল সিরিজের শেষ ম্যাচে নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন এ অভিজ্ঞ ব্যাটার।

উল্লেখ্য, মুশফিককে ছাড়াই প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে লিটনের ৬০ রানের ইনিংসে ১৫৫ রান দাঁড় করায় বাংলাদেশ। জবাবে নাসুমের বোলিং ঘূর্ণিতে ৯৪ রানেই অল-আউট হয়ে যায় আফগানরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত