ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: এবার স্বাস্থ্যসেবার সকল সমাধান নিয়ে আসছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব
‘সকল স্বাস্থ্যসেবার সমাধান নিয়ে আমরা আসছি’- নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এমন এক ঘোষণায় সাকিব জানিয়েছেন, মানসম্মত ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় কী কী সেবা প্রদান করবে তার হেলথ কেয়ার প্রতিষ্ঠানটি।
বাসায় বসেই রেজিস্টার্ড ডাক্তারের মাধ্যমে সকল স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ, বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যেকোন টেস্টে বিশেষ ডিসকাউন্ট, বাসায় বসে করোনা টেস্ট স্যাম্পল কালেকশন, বাসায় বসে ডায়াগনস্টিক সেবাসহ আরও অনেক ধরনের সেবা থাকছে সাকিবের হেলথ কেয়ার প্রতিষ্ঠানে।
ক্রিকেটার সাকিবের বাণিজ্যে পথচলা শুরু হয় সাকিব’স ডাইন নামের রেস্টুরেন্ট চালুর মাধ্যমে, ২০১৫ সালে। এরপর একে একে নিজেকে জড়িয়েছেন স্বর্ণ আমদানি ও বিপণন, শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামার, ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে।
সম্প্রতি আলোচিত ই-কমার্স ব্যবসায়ও যুক্ত হয় সাকিবের নাম, মোনার্ক মার্ট প্রতিষ্ঠার মাধ্যমে; যা বাংলাদেশ সফররত আফগানিস্তান ক্রিকেট দলের স্পন্সর হিসেবে কাজ করছে। এবার সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠান সাকিব সেভেন্টি ফাইভ হেলথ কেয়ার থেকে ঘরে বসেই পাওয়া যাবে স্বাস্থ্য সেবা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি