ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোহলির একশর দিনে শ্রীলঙ্কার ৩০০, ব্যাটিংয়ে ভারত

২০২২ মার্চ ০৪ ১১:৩৬:৫১

কোহলির একশর দিনে শ্রীলঙ্কার ৩০০, ব্যাটিংয়ে ভারত

বিশ্বের ৭১তম ও ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন কোহলি। এখন পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে ১৬৮ ইনিংস ব্যাটিং করে ২৭ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে ৭৯৬২ রান করেছেন তিনি। আজকের ম্যাচে ৩৮ রান করলেই ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৮ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি।

এই ম্যাচটি আবার শ্রীলঙ্কার ইতিহাসের ৩০০তম টেস্ট। বিশ্বের অষ্টম দেশ হিসেবে ৩০০ টেস্ট খেলার গৌরব অর্জন করলো তারা। আগের ২৯৯ ম্যাচে শ্রীলঙ্কার জয় ৯৫টি, ড্র ৯১টি আর হারতে হয়েছে ১১৩ ম্যাচ। ভারতের মাটিতে তারা কখনও টেস্ট জিততে পারেনি।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

শ্রীলঙ্কান একাদশ: দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, পাথুম নিসাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), সুরঙ্গা লাকমল, লাসিথ এম্বুলদেনিয়া, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত