ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: ব্যালন ডি’অরের তালিকা দেখে অবাক হয়েছিলেন সালাহ
বছরের শেষদিকে লিভারপুলের হয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি। ব্যালন ডি’অরে সপ্তম স্থানের সঙ্গে ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা পাননি সালাহ, তবে এতে ষড়যন্ত্র তত্ত্ব দেখেন না তিনি। ডিএমসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন চলতি বছর মিশরকে আফকনের ফাইনালে তোলা এই তারকা।
তিনি বলেছেন, ‘এটা আমাকে বিস্মিত করেছিল (ব্যালন ডি অরের তালিকায় উপরে না থাকা), কিন্তু এখানে আমার কিছুই বলার নেই। পৃথিবীর কেউই আশা করেনি আমি সপ্তম হবো কিন্তু এটা হয়েছে।’
ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা হয়নি সালাহর। এ নিয়ে তিনি বলেছেন, ‘আমি কোনো ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবো না। কিন্তু এখানে হয়তো ভুল পছন্দ হয়েছে। এখনও অনেক দেশ আছে যারা ফুটবল জ্ঞানের দিক থেকে জনপ্রিয় নয় এবং পিছিয়ে আছে। আমি জানি না তাদের পছন্দ কীসের ভিত্তিতে হয়েছে কিন্তু ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না।’
‘আমার মনে হয় না ফিফার বাছাইয়ে ব্যক্তিগতভাবে আমার বিপক্ষে বিশেষ কিছু আছে। কিন্তু এই বাস্তবতাটা আমরা দেখেছি।’
তবে সমর্থকদের ভালোবাসায় খুশি তিনি, ‘মানুষের আমাকে নিয়ে ইতিবাচক মন্তব্য ও তাদের আশাকে ব্যাখ্যা করার মতো শব্দ আমার জানা নেই। যদি আজকে আমি মারা যাই, তাহলে যা অর্জন করতে চেয়েছি তার অনেক কিছু অর্জনের পর আমার মৃত্যু হবে। সবাই বুঝতেও পারে না আমি কতটা খুশি যখন জাতীয় দলের হয়ে খেলি। জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারাটা আমার জন্য সম্মানের।’
নিজের জীবনের সেরা ম্যাচ নিয়ে সালাহ বলেছেন, ‘আমার জীবনে খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে কঙ্গোর বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটা। দলকে জেতানো গোলটা করার পর আমার আনন্দ প্রকাশ করার মতো না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি