ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ করেই নিজেকে অবিশ্বাস্যভাবে পাল্টে নিলেন টাইগার ক্রিকেটার
তবে সময় এখন বদলেছে আগের সেই অধারাবাহিক লিটনই বিগত কিছু সময় ধরে দেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। টেস্ট-ওয়ানডে কিংবা t20 কিছুদিন যাবৎ প্রায় সব ফরম্যাটেই রানের বন্যা ভাসিয়ে দিয়েছেন এ ব্যাটসম্যান। ২০২১ বিশ্বকাপে চরম রকমের ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে হয় লিটনকে। ফলে ঘরের মাটিতে পাকিস্তান সিরিজে ছিলেন দলের বাইরে।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে অবিশ্বাস্য সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের এক নতুন প্রত্যাবর্তন করেন লিটন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ ব্যাটসম্যানকে। নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে ৮৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিটন। পরবর্তী টেস্টে যখন পুরো দল ব্যর্থ তখন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে দলের মান বাঁচান লিটন। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেন এ ব্যাটসম্যান।
আর সর্বশেষ আফগানদের সাথে টি-টোয়েন্টি ম্যাচে ৬০ রান করে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। সম্প্রতি হাবিবুল বাশার সুমনকে লিটনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন"লিটনের হাতে সব সময় স্ট্রোক ছিল, মোটামুটি আমরা সবাই জানি লিটন কতটা ভালো ব্যাটসম্যান। তবে সে খুব একটা ধারাবাহিক পারফর্ম করতে পারছিল না। তবে এখন লিটন নিজের খেলা খুব ভালো ভাবে বোঝেন। আগের মত তাড়াহুড়ো না করে সে এখন ক্রিজে সময় কাটাতে আগ্রহী।
রান তোলার গতি লিটনের সবসময় অসাধারণ ছিল তবে এখন সে স্ট্রাইক রোটেটর প্রতিও মনোযোগ দিচ্ছে। আমার মতে বর্তমান বিশ্বের সেরা ইম্প্যাক্টফুল ব্যাটসম্যানদের একজন লিটন"। শুধু ব্যাট হাতে নয় কিপিংয়ে কিংবা মাঠেও লিটনের পারফরম্যান্স এবং উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যেন এখন নিজের খেলা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী লিটন। তাইতো এক সময়ের সেই অধারাবাহিক ব্যাটসম্যানই এখন ধারাবাহিকতার নতুন নাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি