ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

লিটনের ৬০ রানের পর শরিফুল ইসলামের ৪০০ স্ট্রাইকরেটে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ

২০২২ মার্চ ০৩ ১৬:৪৮:০১

লিটনের ৬০ রানের পর শরিফুল ইসলামের ৪০০ স্ট্রাইকরেটে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উদ্বোধনী জুটিতে নাঈম শেখের সাথে ক্রিজে নামেন অভিষিক্ত মুনিম শাহরিয়ার।

৫ বলে ২ রান করে নাঈম ফিরলেও মুনিম রান তোলার চেষ্টা চালিয়ে যান। তবে ওয়ান ডাউনে নামা লিটন দাসকে ক্রিজে রেখে মুনিমকে ফিরতে হয় সাজঘরে। তার আগে ১৮ বলের মোকাবেলায় ১৭ রান করেন ৩টি চার হাঁকিয়ে।

থিতু হতে পারেননি সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। সাকিব ৬ বলে ৫ ও একটি ছক্কা হাঁকানো রিয়াদ ৭ বলে ১০ রান করে আউট হলে লিটনের সাথে দলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব। আফগানিস্তানের ধারাল বোলিং সামলে দেখেশুনে খেলতে থাকেন দুইজন।

৮০ রানে চতুর্থ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন লিটন ও আফিফ, যা ভাঙে লিটনের বিদায়ে। ৩৪ বলে অর্ধশতক তুলে নেওয়া লিটন সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৬০ রান করেন ৪টি চার ও ২টি ছক্কার সহায়তায়। একই ওভারে আফিফকেও ফিরতে হয় সাজঘরে। তার আগে ২৪ বলে করেন ২৫ রান, হাঁকান ২টি চার।

টি-টোয়েন্টিতেও দুরন্ত লিটন, বাংলাদেশের লড়াকু পুঁজি ৩টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন। ছবি : বিডিক্রিকটাইমশেষদিকে দায়িত্ব বর্তায় দুই তরুণ শেখ মেহেদী হাসান ও অভিষিক্ত ইয়াসির আলীর কাঁধে। দুজনের ভুল বোঝাবুঝিতে শেষ ওভারে রানআউট হন ৭ বলে ৮ রান করা ইয়াসির। একই ওভারে রানআউট হন মেহেদীও (৭ বলে ৫ রান)। দুটি রানআউটেই মূল কীর্তি রশিদ খানের। নাসুম আহমেদ ২ বলে ৩ ও শরিফুল ইসলাম ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। টি-টোয়েন্টি আফগানদের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আফগানিস্তানের পক্ষে বল হাতে আঁটসাঁট ছিলেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৫ রানের খরচায় একটি উইকেটও শিকার করেছেন তিনি। দুটি করে উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।

সংক্ষিপ্ত স্কোরটস : বাংলাদেশ

বাংলাদেশ : ১৫৫/৮ (২০ ওভার)লিটন ৬০, আফিফ ২৫, মুনিম ১৭ফারুকি ২৭/২, ওমরজাই ২৭/২, রশিদ ১৫/১

জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ১৫৬ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত