ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএল শুরুর আগে দুঃসংবাদ পেলো বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালীন পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছিলেন চাহার। যা থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ লেগে যাবে তার। ফলে আইপিএলের বড় অংশই খেলা হবে না এ ডানহাতি পেসারের।
আইপিএলের এবারের আসরের খেলা হবে ২৬ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত। চোট কাটিয়ে টুর্নামেন্টের শেষ ভাগে হয়তো ফিরতে পারেন চাহার। তবে এর সম্ভাবনাও খুব কম বলে জানাচ্ছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন চাহার। সেখান থেকে চূড়ান্ত বার্তা পাওয়ার অপেক্ষায় রয়েছে চেন্নাই সুপার কিংস। গত মাসে হওয়া মেগা নিলামে ২৯ বছর বয়সী চাহারকে ১৪ কোটি রুপিতে দলে নিয়েছিল চেন্নাই।
সেই মেগা নিলামে চাহারকে পাওয়ার জন্য প্রথমে বিডিং শুরু করেছিল দিল্লি ক্যাপিট্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। পরে নিলামের লড়াইয়ে যোগ দেয় রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। আইপিএলের ২০১৮ সাল থেকে চেন্নাইয়ের হয়েই খেলছেন চাহার।
সর্বপ্রথম ২০১৬ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন চাহার। সেবার তাকে ভিত্তিমূল্য ১০ লাখ রুপিতেই দলে নিতে পেরেছিল পুনে। এরপর ২০১৮ সালের মেগা নিলামে চাহারকে পেতে চেন্নাইয়ের খরচ হয় মাত্র ৮০ লাখ রুপি।
নিজের বোলিং দিয়ে দামের পুরোটাই উশুল করে দিয়েছেন চাহার। চেন্নাইয়ের জার্সিতে ৫৮ ম্যাচ খেলে তার শিকার ৫৮ উইকেট। এর মধ্যে ৪২টিই নিয়েছেন পাওয়ার প্লে তথা ছয় ওভারের মধ্যে। তাই তাকে না পেলে পাওয়ার প্লে'র জন্য ভিন্ন চিন্তাই করতে হবে চেন্নাইকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি