ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘বেবি এবি’ নামে নয়, নিজের নামে পরিচিত হতে চান পরিস্কার জানিয়ে দিলেন ব্রেভিস
সাম্প্রতিক সময়ে ক্রিকেট পাড়ায় বেশ আলোচিত নাম ব্রেভিস। চলমান যুব বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ এই ক্রিকেটার। মাত্র ১৮ বছর বয়সেই নিজের ব্যাটিং সত্ত্বার পরিচয় দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের কাছে হেরে প্রোটিয়ারা বিদায় নিলেও টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে ব্রেভিস। ৪ ম্যাচ খেলা ডানহাতি এই ব্যাটার ৯০.৫০ গড়ে ৩৬২ রান করেন। যেখানে তিনটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে তার।
ডি ভিলিয়ার্সের সঙ্গে তার তুলনা নিয়ে ব্রেভিস বলেন, 'তার (ডি ভিলিয়ার্স) সঙ্গে আমার তুলনা করা হয়, এটা অনেক সম্মানের ব্যাপার। তবে আমার নিজস্ব পরিচয় থাকাটা গুরুত্বপূর্ণ। আমি ডেওয়াল্ড ব্রেভিস নামেই পরিচিত হতে চাই।'
এবারের মেগা নিলামে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একরকম কাড়াকাড়ি করেই ব্রেভিসকে দলে ভেড়ায় মুম্বাই। আইপিএলের পাঁচ বারের শিরোপাজয়ীদের দলে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি ব্রেভিস ও তার পরিবার।
তিনি আরও বলেন, 'সেদিন সকালে কুইন্টন ডি কক আমাকে টিভি ছাড়তে বলেছিল। আমার বাবা-মা'ও দারুণ রোমাঞ্চিত ছিল। আইপিএলে মুম্বাইয়ের খেলা আমার পরিবার অনুসরণ করত। তাই সেই মুহূর্তে তারা কেঁদে দেয়।'
'মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমার স্বপ্ন সত্যি হয়েছে। আইপিএলের সবচেয়ে সফল দল আমাকে দলে ভিড়িয়েছে, এটা অবশ্যই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। মুম্বাইয়ের ক্যাবিনেটে আমি আরেকটি ট্রফি যুক্ত করতে চাই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি