ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিকিৎসা করাতে ভারতে যাচ্ছেন মাশরাফি

২০২২ মার্চ ০৩ ১১:৩৭:২৮

চিকিৎসা করাতে ভারতে যাচ্ছেন মাশরাফি

কিন্তু চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি, তাই ডিপিএল শুরুর আগে চিকিৎসা করাতে ভারতে যাবেন মাশরাফি। চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে মাশরাফির অস্ত্রোপচার। তবে ডিপিএল শুরু হতে খুব একটা দেরি নেই, তাই এখন অস্ত্রোপচারের সম্ভাবনা কম।

মাশরাফি বলেন, “আমার এখনো হালকা ব্যাকপেইন আছে। চিকিৎসা করাতে যাচ্ছি। ফিটনেস ধরে রাখতে যেসব কাজ করা দরকার, মাঝেখানে সেসব নিয়ে আমি ট্রেনিং করেছি। খুব বেশি টুর্নামেন্ট ছিল না, তাই খেলার সুযোগ কম ছিল। বিপিএল ছিল, ওই সময় ব্যাকপেইনটা শুরু হয়। চিকিৎসা করার পর আশা করি সমস্যা হবে না।”

সবশেষ বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলেছেন মাশরাফি। কিন্তু চোটের কারণে ৪ ম্যাচের বেশি মাঠে নামা হয়নি। মূলত পিঠের চোটেই ছিটকে যান বিপিএল থেকে। তাই এবার ডিপিএলে পূর্ণ ফিট হয়েই নামতে চান ওয়ানডের এই সফল অধিনায়ক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত