ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে রয়েছে যে সকল দেশি কোচ
যার নেতৃত্বে আছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নামি কোচ মিজানুর রহমান বাবুল। তার তত্ত্বাবধানেই অনুশীলন করছেন মুমিনুল হক-ইমরুল কায়েসরা। বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এক সময়ের মারকুটে ব্যাটার আফতাব আহমেদ ও আশিক মজুমদার।
বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন তালহা জুবায়ের ও নাজমুল হোসেন। দুজনই জাতীয় দলের হয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। যদিও অবহেলা আর অযত্নে অকালে হারিয়ে গেছেন। এখনকার তরুণরা যেন না হারান সেই পথটা ভালোভাবেই দেখাতে পারেন তালহা-নাজমুলরা।
তালহা-নাজমুলদের তুলনায় কিছুটা অভাগাই বলতে হবে ফয়সাল হোসেন ডিকেন্সকে। প্রথম শ্রেনির ক্রিকেটে তার নামের ৬ হাজারেরও বেশি রান রয়েছে। আর লিস্ট ‘এ’তে আড়াই হাজারের বেশি রান। তিনিই কিনা জাতীয় দলের হয়ে একটি টেস্ট আর ৬ টি ওয়ানডে খেলেছেন!
খেলোয়াড়ি জীবনে ডিকেন্স দারুণ একজন ফিল্ডারও ছিলেন। ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে এসেও তিনি চমক দেখিয়েছেন। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ এর যে দলটা বিশ্বকাপ জিতেছিল সেই দলের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। বিশ্বকাপ তার শিষ্যরা কোচের মান রেখেছেন ভালোভাবেই।
সেই ডিকেন্সের হাতেই এবার বাংলাদেশ টাইগার্সের ফিল্ডিং ডিপার্টমেন্টের দায়িত্বটা বুঝিয়ে দিয়েছিল বিসিবি। এরই মধ্যে অনুশীলনে ডিকেন্স শুধু ফিল্ডিং অনুশীলন করিয়েই সীমাবদ্ধ থাকেননি। বিজয়-মিঠুনদের নিয়মিত দিচ্ছেন বিভিন্ন টেকনিকের তালিমও। এই ক্যাম্পের কোচিং প্যানেলে সবচেয়ে অপরিচিত নাম কুকি প্যাটেল।
তিনি বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ হিসেবে আছেন। এর আগে কাউন্টি ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশে এসে এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের কোনো দলের কোচিং প্যানেলে এতো কোচের সমাহার দেখা যায়নি। বিসিবি এই দলটিকে নিয়ে যেমন স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়ন হলে দেশের ক্রিকেটেরই বর্তমান আর ভবিষ্যৎ উজ্জ্বল হবে তা বলে দেয়াই যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি