ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন করে স্বপ্ন দেখালো মাহমুদুল্লাহ
ব্যাটিংয়ে ভালো সময় যাচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। ধীরগতির ব্যাটিংয়েও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডাররা। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে ব্যাটিং মানসিকতায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
সিরিজের প্রথম ওয়ানডেতে ১৭ বল খেলে মাত্র ৮ রান করেন ছয় নম্বরে নামা মাহমুদউল্লাহ। সেই ম্যাচে ৪৫ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ। যদিও আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে ২১৫ রানের লক্ষ্য অতিক্রম করে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ বল খেলে ৬ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ দল করে চার উইকেটে ৩০৬ রান। যদিও সেই ম্যাচে ভালো রকমের ফিনিশিং পেলে বাংলাদেশ দল ৩২০-৩৩০ রান করত বলে মনে করেন ক্রীড়া বিশ্লেষকরা।
শেষ ওয়ানডেতে ৫৩ বল খেলে ২৯ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অলআউট হয় ১৯২ রানে। এই ম্যাচে অবশ্য তেমন কিছু করার অবকাশও পাননি ডানহাতি এই ব্যাটার।
টি-টোয়েন্টি সিরিজের আগে স্বাভাবিকভাবেই মাহমুদউল্লাহর অমন ধীর গতির ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠে। ম্যাচের আগের দিন গণমাধ্যমকে তিনি এই প্রশ্নের জবাবে বলেন,'আমি ইনশাআল্লাহ কালকে প্রথম বল থেকেই চার-ছয় মারার চেষ্টা করব।'
ধীরগতির ব্যাটিংয়ের পাশাপাশি বাজে ফিল্ডিংও করেছেন মাহমুদউল্লাহ। শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে রহমানউল্লাহ গুরবাজের ক্যাচ ছাড়েন তিনি। যার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে।
ফিল্ডিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'আমি অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার ফিল্ডিং এফোর্টটা যেন ভালো থাকে। অবশ্যই আমি হয়তো ওইরকম ভালো ফিল্ডিং করতে পারিনি। চেষ্টা করবো ফিল্ডিংয়ের মাধ্যমে দলে ইনপুট দিতে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি